ভূপতিনগর বিস্ফোরণ মামলায় এনআইএ তদন্ত, রাজ্যের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণ মামলা। আর তাতে রাজ্যের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এনআইএ তদন্ত ঠেকাতে সর্বোচ্চ আদালতে মামলা করেছিল রাজ্য। রাজ্য সরকারের বক্তব্য ছিল, ওই বিস্ফোরণ কাণ্ডের তদন্তে এনআইএ’‌র প্রয়োজন নেই। কিন্তু আজ, সোমবার বিচারপতি এমএম সুন্দ্রেশ এবং বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের বেঞ্চ প্রশ্ন তোলেন, আদালতের নির্দেশে কোনও তদন্ত হলে তা নিয়ে রাজ্যের আপত্তি কেন?‌ এই প্রশ্ন তুলে হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করার মতো কিছু নেই বলে সেই নির্দেশই বহাল রাখল শীর্ষ আদালত।

এদিকে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণ গোটা এলাকা কেঁপে উঠেছিল। সালটা ছিল ২০২২, মাস ডিসেম্বর। এই বিস্ফোরণে একাধিক মানুষের মৃত্যু হয়েছিল। এমনকী এই ঘটনা নিয়ে রাজ্য–রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছিল। এই বিস্ফোরণের ঘটনায় তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না, তাঁর ভাই দেবকুমার মান্না এবং বিশ্বজিৎ গায়েনের বিরুদ্ধে বেআইনি বাজি কারবারের অভিযোগ উঠে যায়। ওই বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তদন্তের দাবি তোলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

অন্যদিকে এই ঘটনা নিয়ে মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। সেখানের রায়কে চ্যালেঞ্জ করে মামলা হয় সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন জনৈকা মামণি জানা। মামণি জানার পরিবারের অভিযোগ, এই বিস্ফোরণ কাণ্ডে তাঁদের সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর তাই এনআইএ তদন্ত দাবি করেন তাঁরা। সেই আর্জিতে যেমন সাড়া দেয় কলকাতা হাইকোর্ট তেমন আগের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট। সুতরাং এনআইএ তদন্ত করতেই পারে। আর রাজ্যের আবেদন খারিজ হয়ে গেল।

এছাড়া ২০২৪ সালের ৯ ডিসেম্বর তারিখে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ জানান, আইন অনুযায়ী এই ধরনের অপরাধে থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ সেটা রাজ্যকে পাঠাবে। রাজ্য সেটি কেন্দ্রকে পাঠাবে। কিন্তু এনআইএ তদন্ত করবে কিনা সেটার বিষয়ে ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার। কলকাতা হাইকোর্টের ওই নির্দেশকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। কিন্তু আজ, সোমবার দেশের সর্বোচ্চ আদালত সেই আবেদন খারিজ করে দিল। এই বিস্ফোরণ কাণ্ডের মামলায় বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানা নামে দু’জনকে গ্রেফতার করেছিল এনআইএ। ২০২৪ সালের এপ্রিলে তাঁদের কলকাতার আদালতে হাজির করাও হয়েছিল।

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি