সমলিঙ্গের বিয়ে নিয়ে শুনানি শেষ, রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট

গ্রীষ্মাবকাশের পরে শীর্ষ আদালত খোলার পরেই রায়দান হতে পারে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বহুল চর্চিত সমলিঙ্গের বিয়ে নিয়ে শুনানি শেষ হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে। যদিও বৃহস্পতিবার রায়দান স্থগিত রাখার কথা জানিয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ। গ্রীষ্মাবকাশের পরে শীর্ষ আদালত খোলার পরেই রায়দান হতে পারে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

সমলিঙ্গে বিয়ের আইনি অধিকার চেয়ে দেশের শীর্ষ আদালতের দরজায় কড়া নেড়েছিলেন একাধিক ব্যাক্তি ও সংগঠন। ওই দাবির বিরোধিতায় সরব হয়েছিল কেন্দ্রীয় সরকারের। এমনকী বিষয়টি সংসদের ওপরে ছেড়ে দেওয়ারও দাবি জানিয়েছিল। যদিও সেই দাবিতে কর্ণপাত করেনি শীর্ষ আদালত। ১০ দিন ধরে চলে শুনানি। গতকাল বুধবারই কেন্দ্রের পক্ষ থেকে সাংবিধানিক বেঞ্চকে জানানো হয়, সমলিঙ্গের বিয়ে নিয়ে রাজ্যগুলির মতামত জানতে চাওয়া হয়েছিল। সাতটি রাজ্য এখনও পর্যন্ত মতামত পাঠিয়েছে। তার মধ্যে রাজস্থান, অসম ও অন্ধ্রপ্রদেশের পক্ষ থেকে সমলিঙ্গের বিয়েকে স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করা হয়েছে। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, সিকিম ও মণিপুর সিদ্ধান্ত জানানোর জন্য সময় চেয়েছে।  

কেন্দ্রীয় সরকার সমলিঙ্গের বিয়েকে বৈধতা দেওয়ার বিষয়টি সংসদের ওপরে ছেড়ে দেওয়ার পক্ষে সওয়াল করলেও আবেদনকারীরা তার বিরোধিতা করেছেন। আবেদনকারীদের পক্ষে মুকুল রোহাতগি, অভিষেক মনু সিঙ্ঘভিরা দাবি করেন, শীর্ষ আদালতই এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আইন প্রণয়নের জন্য সংসদকে নির্দেশ দিক। সামনেই যেহেতু গরমের ছুটি শুরু হচ্ছে, তাই এদিনই সমলিঙ্গের বিয়ে নিয়ে সাংবিধানিক বেঞ্চ রায়দান করতে পারে বলে আশা করেছিলেন অনেকে।

খড়গপুর আইআইটি থেকে বি-টেক করার ইচ্ছে জয়েন্ট এন্ট্রান্সে তৃতীয় উমঙ্গের

১৫ বছরের নীচে আর নয় সোশ্যাল মিডিয়া! এবার ব্রিটেনের পথেই হাঁটল UAE

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী পবিত্র করের খাসতালুকের পঞ্চায়েত দখল করল বিজেপি

NBSTC বাসের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত দুই শিশু-সহ ৯ যাত্রী

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের