হেমন্ত সোরেনের জামিন মামলায় ইডির বক্তব্য জানতে চাইল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জমি দুর্নীতি মামলায় ধৃত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের অন্তর্বর্তী জামিন মামলায় ইডির বক্তব্য জানতে চাইল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ ইডিকে নোটিশ পাঠিয়ে আগামী ৬ মে’র মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দায়ের আর্জির রায় দান করার জন্য ঝাড়খণ্ড হাইকোর্টকেও পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত। গত ২৮ ফেব্রুয়ারি শুনানি শেষ হওয়ার পরে মামলার রায়দান স্থগিত রেখেছে ঝাড়খণ্ড হাইকোর্ট।

প্রায় ৬০০ কোটি টাকার জমি দুর্নীতি মামলায় গত ৩১ জানুয়ারি টানা কয়েক ঘন্টা জেরার পরে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করে ইডি। সেই থেকে রাঁচির বিরসা মুণ্ডা জেলে বন্দি রয়েছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা। ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে প্রথমে ঝাড়খণ্ড হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন হেমন্ত। কিন্তু শুনানি শেষে রায়দান স্থগিত রাখে ঝাড়খণ্ড উচ্চ আদালত।

প্রায় দু’মাস হতে চলল ঝাড়খণ্ড হাইকোর্ট রায়দান স্থগিত রেখেছে। ফলে শেষ পর্যন্ত অন্তর্বর্তী জামিন চেয়ে গত ২৪ এপ্রিল শীর্ষ আদালতের দ্বারস্থ হন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিন সুপ্রিম কোর্টে লোকসভা ভোটের কথা উল্লেখ করে জরুরি ভিত্তিতে শুনানি শেষ করার আর্জি জানান হেমন্তের আইনজীবী কপিল সিব্বল ও অরুণাভ চৌধুরী। সেই আবেদনের প্রেক্ষিতে বিচারপতিরা জানান, ইডির বক্তব্য চেয়ে নোটিশ জারি করা হচ্ছে। ওই নোটিশের জবাবের পরেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের