রাম মন্দিরের অনুদান কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, SIT-কে রিপোর্ট জমার নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: রাম মন্দিরের অনুদান কাণ্ডের রেশ পৌঁছেছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এবার অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দেওয়া অনুদানের অর্থ ও মূল্যবান সামগ্রী চুরির অভিযোগ ঘিরে হওয়া মামলা নিয়েছে নতুন মোড়। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশ সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দলের (SIT) কাছ থেকে জানতে চেয়েছে  তদন্তের অগ্রগতি কতটা হয়েছে। সেই সঙ্গেই স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। একই সঙ্গে আদালত জানিয়েছে, সিবিআই তদন্তের দাবিতে দায়ের হওয়া একাধিক আবেদনের শুনানি আগামী সপ্তাহে হবে। 

শীর্ষ আদালতের বেঞ্চ কেন্দ্র সরকার, উত্তরপ্রদেশ সরকার এবং রাম মন্দির ট্রাস্টের কাছেও নোটিস পাঠিয়েছে। আদালত জানতে চেয়েছে, অভিযোগের তদন্তে এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তদন্ত কতদূর এগিয়েছে। আদালতের নির্দেশের পর এই মামলাকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তবে এদিন শুনানির সময় সলিসিটর জেনারেল শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টকে নোটিশ  দেওয়ার বিরোধিতা করেন।  প্রধান বিচারপতি পর্যবেক্ষণ, যেহেতু ইতিমধ্যে একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করা হয়েছে এবং তদন্ত চলছে , তাই আবেদনকারীদের আবেদন বিবেচনা করার আগে আদালত এখনও পর্যন্ত হওয়া তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে চায়। সলিসিটর জেনারেল আদালতকে জানান যে, তদন্তের রিপোর্ট একটি সিল করা খামে পেশ করা হবে। আবেদনকারীরা যখন প্রতিবেদনটির একটি অনুলিপি চান তখন সলিসিটর জেনারেল সেই অনুরোধের বিরোধিতা করেন। এই প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, ‘আপনারা তো আইন জানেন, শেষ পর্যন্ত তারা প্রতিবেদনটি দেখতে পাবে।’ 

আরও পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে মামলা, এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলল ইডি

উল্লেখ্য, মামলাটি অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দান করা নগদ টাকা ও মূল্যবান সামগ্রী আত্মসাৎ সংক্রান্ত । এই অভিযোগের পরিপ্রেক্ষিতে, উত্তর প্রদেশ সরকার ১৩ জুন লখনউ বিভাগীয় কমিশনার বিজয় বিশ্বাস পন্থের সভাপতিত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। শিট ২৩ জুন রাজ্য সরকারের কাছে তাদের প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট জমা দিয়েছে। সেই সময় পন্থ বলেছিলেন, চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার আগে পর্যন্ত তদন্ত চলবে। অনুদান আত্মসাতের অভিযোগ সামনে আসার পর ইতিমধ্যেই আটজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে অনুদান সংগ্রহ ও সংরক্ষণের ক্ষেত্রে একাধিক নিরাপত্তা ও প্রশাসনিক ত্রুটির অভিযোগও উঠে এসেছে। 

 
 

পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ধ্বংস করল ইরান

মন্ত্রী দিলীপ এবার গায়ক, ঝালমুড়ি নিয়ে গাইলেন গান

কোচিং সেন্টার সংঘর্ষ মামলায় খান স্যারকে আগাম জামিন দিল পাটনা আদালত

সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে জার্সি বদলাতে চায় আর্জেন্টিনা, অনুমতি দিল ফিফা?

‘বিদেশি তকমা সেঁটে দেওয়ার প্রক্রিয়া স্বচ্ছ হওয়া উচিত ‘, ঐতিহাসিক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

রাম মন্দিরের অনুদান কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, SIT-কে রিপোর্ট জমার নির্দেশ

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?

বেলা গড়াতেই কলকাতা সহ আশেপাশের জেলায় শুরু ঝড়-বৃষ্টি