ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে মামলা, এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলল ইডি

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে নতুন আইনি লড়াই শুরু হল কলকাতা হাইকোর্টে। ইডির পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে কালীঘাট শিবির। তবে মামলার শুনানিতেই পাল্টা একাধিক প্রশ্ন তোলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে মামলার প্রাথমিক শুনানি হলেও, শুরুতেই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে ইডি।

ইডির আইনজীবী এস.ভি. রাজু আদালতে জানতে চান, কোন সাংগঠনিক ক্ষমতার ভিত্তিতে কালীঘাট শিবির এই মামলা করেছে। তাঁর প্রশ্ন, মামলাটি দায়ের করার জন্য দলের অনুমোদনপত্র কোথায় এবং কার অনুমতিতে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। একইসঙ্গে তৃণমূল কংগ্রেসের দলীয় সংবিধানও আদালতে পেশ করার দাবি জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কালীঘাট শিবিরের পক্ষে আদালতে সওয়াল করেন আইনজীবী কিশোর দত্ত। শুনানির সময় বিচারপতি কৃষ্ণ রাও জানতে চান, কোন আইনি অধিকার ও সাংগঠনিক ক্ষমতার ভিত্তিতে এই মামলা দায়ের করা হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে দলীয় সংবিধান আদালতে পেশ করার জন্য কিছুটা সময় চাওয়া হলে বিচারপতি জানান, বেলা সাড়ে ১২টা থেকে ফের এই মামলার শুনানি। 

আরও পড়ুন: ‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের পর থেকেই তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। একাধিক জয়ী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরে যোগ দিয়ে নিজেদেরই ‘আসল তৃণমূল’ বলে দাবি করেন। তাঁরা দলের প্রতীক, সাংগঠনিক নিয়ন্ত্রণ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপরও নিজেদের অধিকার দাবি করেন। এই পরিস্থিতির মধ্যেই কয়েকশো কোটি টাকা থাকা তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েই আদালতের দ্বারস্থ হয়েছে কালীঘাট শিবির। এর আগে এই সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ অন্তর্বর্তী নির্দেশে কালীঘাট শিবিরকে সীমিত স্বস্তি দেয়। আদালত জানায়, ফ্রিজ হওয়া অ্যাকাউন্টগুলি থেকে প্রয়োজনীয় আইনি খরচ-সহ নির্দিষ্ট খাতে টাকা ব্যবহার করা যাবে। তবে অ্যাকাউন্ট পরিচালনার পূর্ণ ক্ষমতা আপাতত দলের হাতে থাকবে না। আদালত অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে বিশেষ আধিকারিক (স্পেশ্যাল অফিসার) হিসেবে নিয়োগ করেছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিনিই ওই তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তদারকি করবেন। আদালতের নির্দেশ অনুযায়ী, অনুমোদিত দুই স্বাক্ষরকারীর সই করা চেকে স্পেশ্যাল অফিসারের পাল্টা স্বাক্ষর থাকলেই কেবল ব্যাঙ্ক থেকে টাকা তোলা যাবে। এই মামলার পরবর্তী শুনানির দিকেই এখন নজর রাজনৈতিক ও আইনি মহলের। 

ছাতা রেডি রাখনু! বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, কলকাতা-সহ ৩ জেলায় দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস

জিও আনল ১৯৯-এর দুর্দান্ত রিচার্জ প্ল্যান! প্রতিদিন ১.৫GB ডেটা সহ যে সুবিধাগুলি পাবেন…

ঘুরতে যাওয়ার আগে জিনস ধোয়া হয়নি? জেনে নিন জল ছাড়াই ধোয়ার ৬ কৌশল

শরীর সুস্থ রাখতে চাইলে সকালে উঠে চা-কফি খাবেন না, নয়তো বড় বিপদ

আজ বড় সুসংবাদ পাবেন, ভ্রমণে সতর্কতা অবলম্বন করতে হবে, ব্যবসায় বিনিয়োগ ভেবেচিন্তে করুন

ঢাকায় ভরসন্ধেয় দুই মাদক ব্যবসায়ী গোষ্ঠীর বন্দুকযুদ্ধে মহিলা-সহ গুলিবিদ্ধ তিন

লখনউয়ে হিন্দুত্ববাদী নেতাকে অপহরণ করে খুন, আটক গাড়ির চালক-সহ ২

সোমে ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের, তালিকায় আপনি আছেন?

ইমরান খানকে নিয়ে মুখ খুলবেন না, পাক ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

উত্তর সাইপ্রাসে ২৬৭ জন যাত্রী নিয়ে মাঝসমুদ্রে ডুবল নৌকা, নিহত ৭, উদ্ধার ১৭২ জনকে

শৌচাগার থেকে উদ্ধার ২২ বছরের তরুণীর মৃতদেহ! নিখোঁজ স্বামী-সন্তান