টিভি চ্যানেলের সঞ্চালকেরা অতিক্রম করছেন লক্ষ্মণরেখা: সুপ্রিম কোর্ট

অবাধ স্বাধীনতা বলে ভারতে কিছু নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের রোষাণলে টিভি চ্যানেলের সঞ্চালকেরা। সর্বোচ্চ আদালতের বিচারপতি কেএম জোশেফ বুধবার এক মামলার রায়ে তাদের ভূমিকা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা তাদের লক্ষ্মণরেখা অতিক্রম করছে। বাক স্বাধীনতার অর্থ এটা নয়, মনে যা এলো সেটাই বলে দেওয়া। চূড়ান্ত স্বাধীনতা বলে কিছু হয় না। সঞ্চালকদের আরও সংযত হওয়া প্রয়োজন। যেটা সব থেকে বেশি অবাক লাগছে, যে সরকার এই ব্যাপারে হাত গুটিয়ে বসে রয়েছে। যা দেখে মনে হচ্ছে, সঞ্চালকদের এই অবাধ স্বাধীনতায় তাদের প্রচ্ছন্ন মদত রয়েছে। সুপ্রিম কোর্টের রায় নিসন্দেহে তাৎপর্যপূর্ণ।

বিচারপতি জোসেফ বলেছেন, টিভি চ্যানেলের সঞ্চালকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে, সঞ্চালকেরা সেই ভূমিকা পালন করছেন না বা করতে ব্যর্থ হচ্ছেন। প্যানেল ডিসকাশনে আমন্ত্রিত অতিথিদের অনেকেই আপত্তির মন্তব্য। টিভি চ্যানেলের পাশাপাশি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও দেখা গিয়েছে মানুষ এমন কিছু মন্তব্য করছেন, যা শুধু স্পর্শকাতর নয়, রীতিমতো বিদ্বেষপূর্ণ, যা ঘুরিয়ে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণকে নষ্ট করতে পারে। এই ব্য়াপারে সরকারের অবিলম্বে পদক্ষেপ করা উচিত। সরকার নীরব দর্শক হয়ে বসে থাকতে পারে না। বিচারপতি জোশেফের প্রশ্ন – সরকার সব কিছু দেখে-শুনে চুপ করে বসে কেন?  

বিচারপতি জোশেফ বলেছেন, বিদ্বেষমূলক মন্তব্যের নানা স্তর রয়েছে। আর সেই সব মন্তব্য একজনকে স্লো পয়জেনিং করার পক্ষে যথেষ্ট। এই ধারা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। 

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার