হয় এস্পার নয় ওস্পার, ৮ অগস্ট জম্মু ও কাশ্মীরের মর্যাদা পুনরুদ্ধারের শুনানি শীর্ষ আদালতে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পুনরুদ্ধারের জন্য মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। কেন্দ্রীয় সরকারকে বিরুদ্ধে হওয়া মামলার শুনানি সুপ্রিম কোর্টে হবে শুক্রবার ৮ অগস্ট। ভারতের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের সামনে বিষয়টি উল্লেখ করে প্রবীন আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন এই তথ্য জানান। তিনি অনুরোধ করেছেন যে এই বিষয়টি যেন ৮ অগস্টের তালিকা থেকে বাদ দেওয়া না হয়। প্রধান বিচারপতি প্রবীন আইনজীবীর অনুরোধ গ্রহণ করেছেন।

সুপ্রিম কোর্ট ৮ অগস্ট জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পুনরুদ্ধারের জন্য মামলার আবেদনের শুনানি করবে। কেন্দ্রিয় সরকারকে আদালতে পক্ষ থেকে নির্দেশ দেওয়া হবে। আজ, ৫ আগস্ট কাশ্মীরের ৩৭০ ধারা অর্থাৎ জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ষষ্ঠ বার্ষিকী। এই ৩৭০ ধারা ব্বিষয়ক মামলার আবেদন করা হয়েছিল শীর্ষ আদালতে। এর আগে সুপ্রিম কোর্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছিল।

সেই রায়ে আদালত জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন ২০১৯-এর সাংবিধানিক বৈধতার বিষয়টির সমাধান করেনি, যা জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করেছিল। আবেদনকারী কলেজ শিক্ষক জহুর আহমেদ ভাট এবং কর্মী খুরশেদ আহমেদ মালিক বলেছেন যে সলিসিটর জেনারেল জম্মু ও কাশ্মীরের রাজ্যের অধিকার পুনরুদ্ধার করা হবে বলে আশ্বাস দেওয়ার পরেও গত এগারো মাসে ইউনিয়ন এই বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি। আবেদনকারীদের যুক্তি, জম্মু ও কাশ্মীরের রাজ্যত্ব পুনরুদ্ধার না করা ফেডারেল মডেলের মৌলিক বৈশিষ্ট্য লঙ্ঘন করে। আবেদনকারীরা এও বলেছেন যে বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এর ফলে এটি পরিষ্কার যে রাজ্যের মর্যাদা পুনরুদ্ধারে কোনও বাধা নেই।

‘আমাকে উত্য়ক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন