বেনজির সওয়াল করে ইতিহাস গড়েছিলেন মমতা, আজ ফের শীর্ষ আদালতে এসআইআর মামলার শুনানি

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) বিরুদ্ধে শুরু থেকেই সরব হিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীর্ষ আদালতে এই নিয়ে করেছেন মামালা। শুধু তাই নয় গত  ৪ ফেব্রুয়ারি শীর্ষ আদালতে বেনজির সওয়াল করে ইতিহাস গড়েছিলেন  বাংলার মুখ্যমন্ত্রী। দিল্লির মাটিতে ঝড় তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো। তিনি একমাত্র মুখ্যমন্ত্রী, যিনি সুপ্রিমকোর্টে নিজের মামলার নিজেই সওয়াল করেন। তার আগে এই ঘটনা ঘটেনি। সেই মামলাই আজ ফের শুনানি রয়েছে। প্রধান বিচারপরতি সূর্যকান্তের বেঞ্চে। গোটা দেশ তাকিয়ে রয়েছে আজকের শুনানির দিকে।   

আজ সোমবার দুপুর দুটোয় শুনানি রয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী যে প্রশ্ন তুলেছিলেন তা অস্বীকার করতে পারেনি শীর্ষ আদালত।  তাঁর তোলা প্রশ্নেই নির্বাচন কমিশনের সমালোচনা করেছিল সুপ্রিম কোর্ট। এমনকি নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে জবাব চেয়েছিল সর্বোচ্চ আদালত।নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে তাদের বক্তব্য জানাতে হবে। শোনা যাচ্ছিল আজ মুখ্যমন্ত্রী শীর্ষ আদালতে হাজির থাকতে পারেন। তবে সূত্রের খবর  মমতা বন্দ্যোপাধ্যায়  আজ দিল্লি যাচ্ছেন না, তাঁর  হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন শ্যাম দিওয়ান, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দেবাঞ্জন মণ্ডলেররা। অন্য‌দিকে, নির্বাচন কমিশনের হয়ে থাকবেন আ‌‌ইনজীবী রাকেশ দ্বিবেদী, সলিসিটর জেনারেল তুষার মেহতা। বেঞ্চে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তর সঙ্গে থাকবেন বিচারপতি জয়মাল্য‌ বাগচী তবে আজ বিচারপতি বিপুল এম পাঞ্চোলি থাকছেন না। তাঁর  পরিবর্তে বসবেন বিচারপতি এন ভি আঞ্জারিয়া।  

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে এসআইআর (SIR) সংক্রান্ত মামলা দায়ের করেছেন। সেই মামলার শুনানিতে সেদিন সামনের সারিতে থেকে সওয়াল করেন মুখ্যমন্ত্রী (CM)। সওয়ালের সুযোগ দেওয়ায় বিচারপতিকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।   নির্বাচন কমিশনের বিরুদ্ধে জোরদার সওয়াল করেন তিনি। কোর্টের নির্দেশ মানা হচ্ছে না বলে অভিযোগ তুলেছিলেন।  সুপ্রিম কোর্টে তিনি পৌঁছে তাঁর আইনজীবীদের মাধ্যমে সুপ্রিম কোর্টে একটি অন্তর্বর্তীকালীন আবেদন পেশ করেন এবং ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে নিজের যুক্তি উপস্থাপনের অনুমতি চেয়ে সওয়াল করেন।   সেখানেই তাঁর সওয়াল শুনে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন প্রধান বিচারপতি। এমনকী নির্বাচন কমিশনকে নোটিস জারি করে সুপ্রিম কোর্ট।

‘পার্টি ইন পার্সন’ হিসেবে বাংলার মানুষের হয়রানির কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানিতেই নির্বাচন কমিশনকে নোটিস জারির পাশাপাশি নির্বাচন কমিশনের কর্তাদের সহানুভূতিশীল হতেও নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।   মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “আমরা বিচার পাচ্ছি না। আমি বিচার পাচ্ছি না। আমি ৬ বার চিঠি লিখেছি জাতীয় নির্বাচন কমিশনকে। একবারও চিঠির উত্তর পাইনি। আমি একজন সাধারণ মানুষ। হয়তো কম গুরুত্বপূর্ণ। আপনারা আধার কার্ড নিতে বলেছিলেন। কিন্তু নেওয়া হয়নি। আমি এই রাজ্যের মানুষ। আপনাদের সদয় বলেই আজ এখানে দাঁড়াতে পেরেছি। বেঞ্চের প্রতি আমার শ্রদ্ধা বিরোধী পক্ষের আইনজীবীদের প্রতিও আমার প্রণাম।” 

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার