আরজি কর মামলা নিয়ে পরবর্তী সুপ্রিম শুনানি ৫ সেপ্টেম্বর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি হবে ৫ সেপ্টেম্বর। আর সেই দিন সিবিআইকে ফের মুখবন্ধ খামে তদন্তের অগ্রগতি সংক্রান্ত স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে। বৃহস্পতিবার শুনানি শেষে  সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছে চিকিৎসকদের নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে রাজ্য সরকারকে ।

এদিন  প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র বেঞ্চে হয় আরজি কর মামলার শুনানি। প্রথমেই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় চিকিৎসকদের  আশ্বাস দেন,”  আমরা দেখব যাতে আপনাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কোনও শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা না হয়। আপনারা কাজে যোগ দিন।” পাশাপাশি  রাজ্যকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

শুধু তাই নয় এদিন সুপ্রিম কোর্ট আরজি কর কাণ্ডের তদন্ত নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছে। প্রধান  বিচাপতি  বলেন, ” সকাল সাড়ে ৯টায় দেহ উদ্ধার হয়। আর রাত সাড়ে ১১টায় এফআইআর দায়ের হয়। প্রায় ১৪ ঘণ্টা পরে এফআইআর! কেন ১৪ ঘণ্টা দেরিতে এফআইআর দায়ের হল? ” এদিন এসব প্রশ্নই জিজ্ঞাসা করল সুপ্রিম কোর্ট।

এদিন শীর্ষ আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আরজি কর কাণ্ড নিয়ে করা যাবে না কোন রাজনীতি। তবে কেউ যদি শান্তিপূর্ণভাবে কোন প্রতিবাদ করে তাহলে বাধা দিতে পারবে না রাজ্য সরকার। এই প্রসঙ্গে  প্রধান বিচারপতি বলেন, “আইন নিজের পথে চলবে। আমরা বলে দিয়েছি শান্তিপূর্ণ প্রতিবাদে বাধা দেওয়া যাবে না।”  সেই সঙ্গে এমসের চিকিৎসকদের কাজে ফেরার জন্য আর্জি জানান প্রধান বিচারপতি।

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল আপ

SIR-এ বাদ পড়া ভোটারদের জন্য বিশেষ শিবিরের নির্দেশ নির্বাচন কমিশনের

রাম মন্দিরে কর্মীদের নিয়ে কড়া নিয়ম, পুলিশ ভেরিফিকেশনের সঙ্গে দিতে হবে পারিবারিক তথ্য

প্রকাশ্যে মহিলা পুলিশকর্মীকে সপাটে চড়, ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার ১

এশিয়াডে বক্সিং-য়ে সোনা জিতে রেকর্ড ভারতের লাভলিনার

শুভেন্দুর হাত ধরে বক্সায় ফিরছে বাঘিনির গর্জন, রেডিও কলার পরিয়ে জঙ্গলে ছাড়ার প্রস্তুতি

‘মাকে মেরে ফেলেছি, পুলিশ পাঠান’! ১৭ বছরের ছেলের কাণ্ডে হতবাক সকলেই, কী বললেন বাবা?

মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাক-টেম্পোর সংঘর্ষে মৃত ৭, আহত ১৯

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

মধ্যপ্রাচ্যে ২ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক ও বাসের ধাক্কায় মৃত ৪

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের