৫০০ টাকার নোটে মহাত্মা গান্ধির ছবি নিয়ে আপত্তিকর রিল ভিডিও, গ্রেফতার জনপ্রিয় নেটপ্রভাবী

৫০০ টাকার নোটে মুদ্রিত জাতির জনক মহাত্মা গান্ধির ছবি ব্যবহার করে আপত্তিকর ও অশ্লীল রিল বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে গ্রেফতার জনপ্রিয় ইনফ্লুয়েন্সার-কন্টেন্ট ক্রিয়েটর সিমরান প্যাটেল (৪৭)।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৫০০ টাকার নোটে মুদ্রিত জাতির জনক মহাত্মা গান্ধির ছবি ব্যবহার করে আপত্তিকর ও অশ্লীল রিল বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে গ্রেফতার সুরাটের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার-কন্টেন্ট ক্রিয়েটর সিমরান প্যাটেল (৪৭)। তাঁকে সুরাট সাইবার ক্রাইম শাখা গ্রেফতার করেছে। ইনস্টাগ্রামে তাঁর প্রায় ১০ লক্ষ ফলোয়ার রয়েছে।

পুলিশ সূত্রের খবর, গত ১ অক্টোবর গান্ধি জয়ন্তীর ঠিক একদিন আগে সিমরান ওই রিল ভিডিওটি আপলোড করেছিলেন তাঁর ইনস্টাগ্রামে। অভিযোগ, ভিডিওতে তিনি একটি ৫০০ টাকার নোট হাতে নিয়ে ‘হ্যাপি বার্থডে গান্ধী জি’ গান করেছিলেন। আর গান করার সময়েই তিনি আপত্তিজনক অঙ্গভঙ্গি করেন এবং আপত্তিকর মন্তব্য করেন। অশ্লীলতা করেন। এমনকি নোটটি ধরে তাঁকে নিজের টি-শার্টের ভেতরে রাখতেও দেখা যায়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায়। অনলাইনে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। পরিস্থিতি বেগতিক বুঝেই সিমরান ভিডিওটি মুছে দেন। এরপরেই তাঁর বিরুদ্ধে সাইবার ক্রাইম শাখায় ভারতীয় তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ নম্বর ধারায় একটি মামলা রুজু করেন সমাজকর্মী ধর্মেশ গামি। ঘটনার গুরত্ব বিবেচনা করে সুরাট সাইবার পুলিশের পরিদর্শক এন আর প্যাটেলের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত ইনফ্লুয়েন্সার সিমরান প্যাটেলকে অডাজন এলাকা থেকে গ্রেফতার করে। আর সিমরানের প্রোফাইল থেকেই যে ভিডিওটি আপলোড করা হয়েছিল, সেটিও শনাক্ত করে। যদিও পরে একটি ভিডিও করে সিমরানকে ক্ষমা চাইতেও দেখা গিয়েছিল।

এই ঘটনায় সাইবার পুলিশ জানায়, ‘সস্তা জনপ্রিয়তা বা লাইক-ফলোয়ার বাড়ানোর উদ্দেশ্যে জাতীয় প্রতীক বা জাতীয় ব্যক্তিত্বদের নিয়ে কোনও ধরনের আপত্তিকর কনটেন্ট তৈরি করা থেকে বিরত থাকা উচিত।’ ​তদন্তে পুলিশ জানিয়েছে, সিমরান গত ১৭ বছর ধরে সুরাটে বসবাস করছেন। তিনি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় রিল বানিয়ে আপলোড করতেন। তবে বিতর্কের মুখে পড়ে ভিডিওটি সরিয়ে নিলেও তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মুক্তির আগেই রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভিডিও ভাইরাল

ক্লায়েন্টের ফ্ল্যাটে বন্ধুদের সঙ্গে চরম বচসা, বেঙ্গালুরুতে জিম প্রশিক্ষককে পিটিয়ে খুন

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’

সেপ্টেম্বরে পেলেও অক্টোবরে নাও ঢুকতে পারে অন্নপূর্ণার টাকা! কাদের জন্য দুঃসংবাদ?

গ্যাস সিলিন্ডার খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের, ভিতর থেকে মিলল ১২৭ বোতল মদ

‘ভারতীয় বোলারদের ঘৃণা করি’, বেফাঁস মন্তব্য হতাশ পাক ব্যাটারের

নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক, চাঞ্চল্য কালীগঞ্জে

দুর্গাপুজোর আগে সুখবর, একধাক্কায় তিন হাজার টাকা ভাতা বাড়ল কর্মবন্ধুদের, ঘোষণা শুভেন্দুর

মন্ত্রিসভা থেকে বিদায় হরদীপ সিংহ পুরীর? রাজ্যসভায় বিজেপির মনোনয়ন পেলেন না

সুপ্রিম কোর্টে স্বস্তি, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন কার্ল ডাইসারোথ, পিটার হেগেম্যান এবং গেওর্গ নাগেল

‘কলকাতা থেকে ব্রিটেন-ইউরোপ পর্যন্ত সরাসরি বিমান,’ কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ মুখ্যমন্ত্রীর

বাদ পড়া ভোটারদের ফের বাড়িতে গেলে হামলার ভয়! আতঙ্কে চিঠি দিলেন বিএলও-রা

বিরাট দায়িত্ব নিয়ে পাকিস্তান টিমে যোগ দিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার