দিল্লিতে বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা, শিমলায় ভারী বৃষ্টির জন্য বুধে বন্ধ স্কুল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানী দিল্লিতে এবার বৃষ্টি গত ১৫ বছরের রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। লাগাতার বৃষ্টির ফলে ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে একাধিক সড়ক ও জনপদ।। শুধু তাই নয়, বিপদ সীমার উপর দিয়ে বয়ে চলেছে যমুনা। ফলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। আচমকা বন্যার মোকাবিলায় ইতিমধ্যেই বিভিন্ন জরুরি পরিষেবার সঙ্গে জড়িত কর্মী-আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি নিচু অঞ্চলে বসবাসকারীদের বন্যার করাল থাবা থেকে বাঁচাতে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। অন্যদিকে লাগাতার বৃ্ষ্টির কারণে আগামিকাল বুধবার শিমলার সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হিমাচল প্রদেশ সরকার।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) যমুনার জলস্তর বেড়ে দাঁড়িয়েছে ২০৬ দশমিক ২২ মিটার। যা বিপদসীমার উপর (২০৫ দশমিক ৩৩) দিয়ে বইছে। যমুনা নদীর জল উপচে পড়ে ভাসিয়ে নিয়েছে যমুনা বাজার মজনু কি টিলা, বুরারি। ফলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বিপদের আশঙ্কায় প্রশাসনের তরফে পুরনো রেল সেতু দিয়ে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। বন্যার হাত থেকে দিল্লিকে বাঁচানোর দায়িত্ব বিভাগীয় কমিশনার নীরজ সেমওয়ালের কাঁধে সঁপে দেওয়া হয়েছে। সেচ ও বন্যা নিয়ন্ত্রণ, জল বোর্ড, নগরোন্নয়ন, দিল্লি পুরসভা ও রাজস্ব বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

লাগাতার বৃষ্টির পাশাপাশি হরিয়ানার হাতিনীকুণ্ড বাঁধ থেকে বিপুল পরিমাণ জল ছাড়ার কারণে পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হাতিনীকুণ্ল বাঁদ থেকে এক লক্ষ ৭৬ হাজার কিউসেক, ওয়াজিরাবাদ থেকে ৬৯,২১০ এবং ওখলা বাঁধ থেকে ৭৩ হাজার ৬১৯ কিউসেক জল ছাড়া হয়েছে। ওই বিপুল পরিমাণ জল ছাড়ার কারণে ময়ূর বিহার-সহ সংলগ্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। অনেকের ঘরেই ঢুকে পড়েছে বৃষ্টির জল। ফলে পরিবার নিয়ে অনেকেই নিরাপদ আশ্রয়ে যেতে শুরু করেছেন।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির