অধিবেশন শুরুর আগে বিরোধী সাংসদের সাসপেনশন প্রত্যাহার

Share:

নিজস্ব প্রতিনিধি : বুধবার থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। তার আগে বিরোধী দলের সাংসদদের সাসপেনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হল। মঙ্গলবার বাকি থাকা রাজ্যসভার ১১ জন সাংসদের সাসপেনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিল প্রিভিলেজ কমিটি। এর ফলে সংসদের দুই কক্ষে সব সাংসদদেরই সাসপেনশন প্রত্যাহার করা হল।

গত শীতকালীন অধিবেশনে লোকসভা ও রাজ্যসভার ১৪৩ জন বিরোধী দলের সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। ওই ১৪৩ জনের মধ্যে ১৩২ জনের সাসপেনশন কার্যকর ছিল শীতকালীন অধিবেশনের শেষ দিন পর্যন্ত। বাকি যে ১৪ জন সাংসদ ছিল তাদের নিয়েই সিদ্ধান্ত নেওয়া বাকি ছিল। এই ১৪ জনের মধ্যে লোকসভার তিন জন সাংসদের সাসপেনশন প্রত্যাহার করা হয় গত ১২ জানুয়ারি। তিন জন সাংসদের সাসপেনশন প্রত্যাহার করে প্রিভিলেজ কমিটি। এদিন বাকি ১১ জন রাজ্যসভার সাংসদদের সাসপেনশনও তুলে নেওয়া হল।

উল্লেখ্য, শীতাকালীন অধিবেশন চলাকালীন স্মোককাণ্ড ঘটে যাওয়ার পরই সংসদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। স্মোককাণ্ডে ছয় জনকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। এই ঘটনায় সংসদের ভিতর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করে বিরোধীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতির দাবিতে অধিবেশনের ভিতর হইহট্টগোল শুরু করে দেয় বিরোধীরা। এই ঘটনায় ১৪৩ জন বিরোধী দলের সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। বুধবার বাজেট অধিবেশন শুরুর আগে এদিন সর্বদল বৈঠক ছিল। সর্বদল বৈঠক শেষে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়েছিলেন, বিরোধী দলের সাংসদদের সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হবে। সেই মতোই এদিন রাজ্যসভার বাকি সাংসদদের সাসপেনশন তুলে নেওয়া হল।

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার