আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৩৮০ কর্মীকে ছাঁটাই করছে সুইগি, সিদ্ধান্তের জন্য দুঃকপ্রকাশ সিইও’র

নিজস্ব প্রতিনিধি: ৩৮০ জন কর্মীকে ছাঁটাই করতে চলেছে খাবার ডেলিভারি সংস্থা সুইগি (Swiggy)। শুক্রবার সংস্থার এক মুখপাত্র এই খবর জানিয়েছে। ইতিমধ্যে কর্মীদেরকে এই সংবাদ জানিয়ে দিয়েছে সুইগি। এই কঠিন সিদ্ধান্তের জন্য সংস্থার সিইও দুঃখপ্রকাশ করেছেন।

শুক্রবার কর্মীদের মেল করে খাবার ডেলিভারি সংস্থা সুইগির প্রতিষ্ঠাতা ও সিইও (Founder and CEO) শ্রীহর্ষ ম্যাজেটি (Sriharsha Majety) লিখেছেন, ‘আমাদের টিম ছোট করার জন্য খুব কঠিন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চলেছি পুনর্গঠন অনুশীলনের অংশ হিসাবে। এই প্রক্রিয়ায়, আমরা ৩৮০ জন প্রতিভাবান সুইগস্টারকে বিদায় জানাব৷ এটি একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত এবং এটির মধ্য দিয়ে যাওয়ার জন্য আমি আপনাদের সকলের কাছে অত্যন্ত দুঃখিত।’

যে কর্মীদের বরখাস্ত করছে সুইগি তাদের কাজের মেয়াদ এবং গ্রেডের ভিত্তিতে তিন থেকে ছয় মাসের বেতন নগদ দেওয়া হবে বলে জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে পরিবর্তনশীল বেতন বা ইনসেনটিভের ১০০ শতাংশ পেআউট। সংস্থার সিইও আরও জানিয়েছেন, গত বছর ধরে ম্যাক্রো ইকোনমিক কন্ডিশনের চ্যালেঞ্জের মধ্যে সারা বিশ্বজুড়ে কোম্পানিগুলি (সরকারি এবং প্রাইভেট) নিউ নরমাল সময়ের সঙ্গে মানিয়ে নিচ্ছে। আমরা এখানে ব্যতিক্রম নই, ইতিমধ্যেই আমাদের নিজেদের উন্নতি করেছি।

উল্লেখ্য এর আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ারচ্যাট তাদের ২০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে। সংস্থার এক মুখপাত্র জানিয়েছিল, ‘আমাদের সংস্থার ইতিহাসে কিছু কঠিন ও বেদনাদায়ক পদক্ষেপ করতে হল। আমাদের ২০ শতাংশ প্রতিভাবান কর্মীদের ছাঁটাই করতে হল। তাঁরা আমাদের এই যাত্রায় এতদিন সঙ্গে ছিলেন।” যদিও শেয়ারচ্যাটের তরফে জানানো হয়েছিল, এই ছাঁটাই হওয়া কর্মীরা ২০২২ সালের ডিসেম্বর অবধি তাঁদের ১০০ শতাংশ ভ্যারিয়েবল পে পাবেন।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ