দিনে তিন বার বদল হয় মায়ের বিগ্রহের রং, বিশেষ উপকরণে তৈরি মন্দিরের প্রতিটি ইট

Share:

নিজস্ব প্রতিনিধি: চৈত্র নবরাত্রি শুরু হতে চলেছে ১৯ মার্চ। এই সময় দেবী দুর্গার বিভিন্ন রূপের পুজো করা হয়ে থাকে। উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় শীতলক্ষেতের কাছে সায়াহি দেবী মন্দির রয়েছে। একটি অত্যন্ত প্রাচীন এবং অলৌকিক মন্দির বলে পরিচিত। এই মন্দির সম্পর্কে অনেক লোককাহিনি প্রচলিত রয়েছে। সেই লোককাহিনি মানুষের কাছে এই মন্দিরকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। এখানে মায়ের মূর্তির রং দিনে তিনবার বদলে যায়। মন্দিরের ইটগুলি একটি বিশেষ উপাদান ব্যবহার করা হয়েছে।

কথিত আছে, মন্দিরটি আনুমানিক ৯০০ থেকে ১৭০০ বছরের পুরোনো। একরাতেই তৈরি হয়েছিল এই মন্দির। গ্রামবাসীরা এই মন্দির তৈরির জন্য ইট বানিয়েছিল। কিন্তু সেদিন রাতে খুব ঝড়-বৃষ্টির পরেও পরেরদিন সকালে তৈরি হয়ে গিয়েছিল ইট। এই ইট বানাবার সময় সিমেন্টের পরিবর্তে বেল ও গুড়ের মিশ্রণ দিয়ে তৈরি হয়েছিল।  

এই মন্দিরের অন্যতম রহস্যময় দিক হল, দেবী মাতার মূর্তি দিনে তিনবার রং পরিবর্তন করে। সকাল, বিকেল এবং সন্ধ্যায় মূর্তিটি ভিন্ন ভিন্ন রংয়ে প্রদর্শিত হয়। ভক্তরা এটিকে দেবীর ঐশ্বরিক শক্তি এবং জাগ্রত উপস্থিতির প্রতীক বলে মনে করেন।

সায়াহি দেবীকে আশেপাশের প্রায় ৫২টি গ্রামের নিজেদের দেবী হিসেবে মানেন। উত্তরাখণ্ডের অনেক পরিবার কূলদেবী হিসেবে পুজো করে। স্থানীয়রা বিশ্বাস করে যে, মনে থেকে মায়ের কাছে কিছু চাইলে, প্রতিটি ইচ্ছা পূরণ হয়। এই কারণেই দূর-দূরান্ত থেকে ভক্তরা এই মন্দিরে আসেন। দেবীর দর্শন করতে এবং তাদের ইচ্ছা পূরণ করতে আসেন তাঁরা। নবরাত্রির সময় এখানে পুজো ও ভক্তির এক বিশেষ পরিবেশ দেখা যায়।

 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?