দিল্লি দাঙ্গায় আইবি আধিকারিক খুনে প্রাক্তন আপ নেতা তাহির হুসেনের যাবজ্জীবন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ছয় বছর আগে ২০২০ সালে দিল্লি দাঙ্গার সময় দাঙ্গাকারীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (আইবি) আধিকারিক অঙ্কিত শর্মা। ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে আম আদমি পার্টির প্রাক্তন কাউন্সিলর তাহির হুসেন-সহ পাঁচ দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল দিল্লির কড়কড়ডুমা আদালত। শুক্রবার (৩১ জুলাই) সাজা ঘোষণা করতে গিয়ে বিচারক বলেন, ‘অঙ্কিত শর্মাকে যেভাবে হত্যা করা হয়েছিল, তা ছিল চরম নৃশংস। খুন করেই বর্বরতা শেষ হয়নি। অঙ্কিতের দেহটি কাছের একটি নর্দমায় টেনে নিয়ে যাওয়া হয়েছিল, যেন ঘৃণা তখনও মেটেনি। এই অপরাধ বিরলতম অপরাধের পর্যায়ে পড়ে। যা সমস্ত ভয়াবহতাকে ছাপিয়ে গিয়েছে।’

নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলন ঘিরে ২০২০ সালে অগ্নিগর্ভ হয়ে ওঠে রাজধানী দিল্লির উত্তর-পূর্বাংশ। দুই ধর্মীয় গোষ্ঠীর সংঘর্ষে একাধিক যানবাহন-দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রাণ হারান ৫৩ জন। বহু মানুষ ভিটেমাটি হারান। ওই দাঙ্গা চলার সময়ে ২৫ ফেব্রুয়ারি খুন হন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (আইবি) আধিকারিক অঙ্কিত শর্মা। ফেব্রুয়ারি মাসে উত্তর-পূর্ব দিল্লির এক নালা থেকে উদ্ধার হয় অঙ্কিতের রক্তাক্ত দেহ। এর পর দয়ালপুর থানায় ছেলের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মামলা দায়ের করেন অঙ্কিতের বাবা রবিন্দর কুমার। ময়নাতদন্তে উঠে আসে, ধারালো অস্ত্রের আঘাতেই প্রাণ হারিয়েছেন অঙ্কিত। তাঁর সারা শরীরে ধারালো অস্ত্রের ৫১টি আঘাতের চিহ্ন ছিল। মাথা, শরীর, বুক এবং কোমরে গভীর ক্ষতের চিহ্ন দেখতে পেয়েছিলেন ময়নাতদন্তের চিকি‍ৎসকরা। ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আম আদমি পার্টির কাউন্সিলর তাহির হুসেন-সহ ১১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দিল্লি পুলিশ।

গত ১৩ জুলাই মামলায় প্রাক্তন কাউন্সিলর তথা আম আদমি পার্টির নেতা  তাহির হুসেন সহ পাঁচজনকে দোষী সাব্যস্ত করেছিলেন কড়কড়ডুমা আদালতের বিচারক। তাহির ছাড়া বাকিরা হলেন-জাভেদ, আনাস, নাজিম ও কাশিম। অভিযুক্ত বাকি ছয়জনকে খালাস দেওয়া হয়। দোষী সাব্যস্ত করার ১৮ দিন বাদে রায় ঘোষণা হল।

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

নাবালিকা সাইক্লিস্টকে ধর্ষণের অভিযোগে কাজাখস্তানি কোচের বিরুদ্ধে এফআইআর দায়ের

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

লিফটের মধ্যেই প্রস্রাব, গাজিয়াবাদের আবাসনে যুবকের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

বাড়ির ভিতরেই তৃণমূল নেতার স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের