তামিলনাড়ুর মন্ত্রিসভায় এলেন স্ত্যালিন-পুত্র উদয়নিধি

বুধবার স্ত্যালিনের মন্ত্রিসভায় ক্রীড়ামন্ত্রী হিসাবে শপথ নিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের বড় ছেলে উদয়নিধি (Udhayanidhi)।

Share:

নিজস্ব প্রতিনিধি: তামিলনাড়ুর মন্ত্রিসভায় এলেন এমকে স্ত্যালিনের (MK Stalin) পুত্র উদয়নিধি (Udhayanidhi)। বুধবার স্ত্যালিনের মন্ত্রিসভায় ক্রীড়ামন্ত্রী হিসাবে শপথ নিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ত্যালিনের বড় ছেলে উদয়নিধি। এদিন রাজভবনে তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবি (Tamil Nadu Governor RN Ravi) শপথবাক্য পাঠ করান তাঁকে।

চিপক থিরুভাল্লিকেনি বিধানসভা কেন্দ্র থেকে বিপুল সমর্থন নিয়ে জয়লাভ করেন স্ত্যালিন (MK Stalin) পুত্র উদয়নিধি (Udhayanidhi)। ৪৫ বছর বয়সী উদয়নিধিকে ২০১৯ সালে দলের যুব শাখার সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছিল। যে পদে এমকে স্ত্যালিন প্রায় তিন দশক ধরে অধিষ্ঠিত ছিলেন। এম করুণানিধির মৃত্যুর পর ২০১৮ সালে ডিএমকে সভাপতি হন এমকে স্ত্যালিন। দলের দায়িত্ব নেওয়ার পর ২০২১ সালে ডিএমকে (DMK)-এর নেতৃত্বাধীন জোট বিধানসভা নির্বাচনে জয়ী হয়। সেই জয়ের পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর আসনে বসেন তিনি।

প্রসঙ্গত রাজনীতির পাশাপাশি চলচ্চিত্রগতেও বেশ নাম করা স্ত্যালিন পুত্র উদয়নিধি। বেশ কয়েকটি তামিল সিনেমাতেও প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। গত বছর তামিলনাড়ু নির্বাচনে তারকা প্রচারক হিসেবে নির্বাচনী প্রচারে আলোড়ন তোলেন স্ত্যালিন পুত্র। নির্বাচনী প্রচারে বিঁধতে ছাড়েননি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। বস্তুত সেই সময় থেকে জাতীয় স্তরে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসেন তিনি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, স্ত্যালিন পুত্র উদয়নিধির পদোন্নতি কেবল সময়ের অপেক্ষা ছিল। ডিএমকে’এর শীর্ষ নেতৃত্ব তামিলনাড়ুর মন্ত্রিসভায় তাঁকে আনার জন্য কয়েক মাস আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন। অভিনয় জগতে কিছু কাজের জন্য সময় হয়ে উঠছিল না উদয়নিধির। অবশেষে কাজ গুছিয়ে তামিলনাড়ুর ক্রীড়ামন্ত্রী হিসাবে শপথ নিলেন তিনি। যদিও ক্যাবিনেটে স্ত্যালিন পুত্রের জায়গা পাওয়া নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। বিষয়টিকে ‘পরিবারতন্ত্র’ বলে কটাক্ষ করেছে তামিলনাড়ুর বিরোধী দল এআইএডিএমকে।

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং