বেঙ্গালুরুর টমেটো বোঝাই লরি ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার চেন্নাইয়ের দম্পতি

Share:

 

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: চলতি মাসের প্রথম সপ্তাহে চিত্রদুর্গা জেলায় আড়াই টন টমেটো ভর্তি লরি ছিনতাইয়ের অভিযোগে তামিলনাডুর ভেলোর থেকে এক ডাকাত দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও টমেটো বিক্রির টাকা উদ্ধার করা যায়নি। পুলিশ জানিয়েছে, ধৃত দম্পতি মিথ্যা দুর্ঘটনার গল্প ফেঁদে নিয়মিতভাবে জাতীয় সড়কে ছিনতাই ও ডাকাতি সংগঠিত করত। ধৃ্তদের দলের বাকি সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

চলতি মাসের শুরু থেকেই দেশজুড়ে টমেটোর দাম আকাশছোঁয়া হয়ে ওঠে। কর্নাটক ও তামিলনাডুতে টমেটোর কেজি ১০০ টাকা ছাড়িয়ে যায়। বাড়তি লাভের জন্য গত ৮ জুলাই শনিবার চিত্রদুর্গা জেলার হিরিয়ুরের বাসিন্দা মাল্লেশ বিক্রির জন্য আড়াই টন টমেটো নিয়ে কোলারে যাচ্ছিলেন। মাঝপথেই টমেটো বোঝাই লরিটি একটি প্রাইভেট গাড়ির সঙ্গে ধাক্কা খায়। ঘটনার পরেই ওই গাড়ি থেকে বেশ কয়েকজন নেমে ক্ষতিপূরণ বাবদ মোটা অঙ্কের টাকা দাবি করেন। কিন্তু মাল্লেশ এবং ট্রাকের চালকের কাছে পথ খরচ বাদে কোনও টাকাই ছিল না। ফলে দাবিমতো টাকা দেওয়া তাঁদের পক্ষে সম্ভব নয় বলে জানায়।

এর পরেই মাল্লেশ ও চালককে গাড়ি থেকে নামিয়ে দিয়ে টমেটো ভর্তি  লরি ছিনতাই করে পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা। প্রায় আড়াই লাখ টাকার টমেটো ছিল গাড়িতে। ওই বিপুল টাকা লোকসানের ফলে মাথায় হাত পড়েছে মাল্লেশের। অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। বিভিন্ন সূত্রে খবর পেয়ে অবশেষে ছিনতাইয়ের মূলপাণ-ডাদের হদিশ পান তদন্তকারীরা। ভেলোর থেকে টমেটো বোঝা-ই লরি ছিনতাইয়ের অভিযোগে ডাকাত দম্পতিকে গ্রেফতার করেন।

সকালে ঘুম থেকে উঠলেই বমি বমি ভাব? এড়িয়ে না গিয়ে জানুন আসল কারণ

মৃত্যু তিথি জানা নেই? পিতৃপক্ষের এই বিশেষ দিনে করতে পারেন শ্রাদ্ধ, জেনে নিন নিয়ম

ভালবাসা দিয়ে সঙ্গীর মান-অভিমান দূর করুন, সন্তানের থেকে সুসংবাদ পাওয়ার প্রবল সম্ভাবনা

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?