কার্গিলে পাক সেনার অনুপ্রবেশ নিয়ে প্রথম সতর্ক করা মেষপালক তাশি নামগিয়াল আর নেই

তাশি নামগিয়াল এ বছরের শুরুতে দ্রাসে ২৫ তম কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তাঁর সঙ্গে তাঁর মেয়েও অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ১৯৯৯ সালের ঘটনা! লাদাখের কার্গিল সেক্টরে পাকিস্তানের অনুপ্রবেশ সম্পর্কে ভারতীয় সেনাবাহিনী কে প্রথম সতর্কবার্তা দিয়েছিলেন তিনি, সেই মানুষটিই আর নেই। সম্প্রতি আরিয়ান উপত্যকায় মারা গিয়েছেন মেষপালক তাশি নামগিয়াল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তাশি নামগিয়াল এ বছরের শুরুতে দ্রাসে ২৫ তম কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তাঁর সঙ্গে তাঁর মেয়েও অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তাঁর মেয়ে সেরিং ডলকার পেশায় একজন শিক্ষিকা। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন লাদাখের ভারতীয় সেনাবাহিনী ‘ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস’। তাঁরা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স-এ লিখেছেন, ‘তাশি নামগিয়ালের আকস্মিক মৃত্যুতে আমরা তাঁকে শ্রদ্ধা জানাচ্ছি। দেশপ্রেমিক আমাদের মাঝে আর নেই। লাদাখের সাহসী যোদ্ধা আপনার আত্মা শান্তিতে থাকুক। এই শোকের মুহুর্তে, আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

নামগিয়ালকে শেষ শ্রদ্ধা জানিয়ে, ভারতীয় সেনাবাহিনী ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে বিজয়ের সময় জাতির প্রতি তার অমূল্য অবদানের কথা তুলে ধরেছেন। এবং জানিয়েছেন, তাঁর নাম ইতিহাসে ‘স্বর্ণাক্ষরে লেখা’ থাকবে। প্রাথমিক সূত্র অনুযায়ী, লাদাখের আরিয়ান উপত্যকার গারখোনে নিজের বাসভবনেই মারা গিয়েছেন তাশি নামগিয়াল। ১৯৯৯ সালে, মে মাসের প্রথম দিকে, তাশি নামগিয়াল তাঁর একটি মেষ ইয়াকের সন্ধানে বাটালিক পর্বতমালার দিকে যাত্রা করেছিলেন। আর সেখানেই তিনি পাঠানি পোশাক পরিহিত কিছু লোককে বাঙ্কার খনন করতে দেখতে পান। যাঁরা ছিলেন পাকিস্তানি সৈন্য। সিভিল পোশাকে ভারতে ঢোকার পথ খনন করছিলেন তাঁরা। এরপরেই তিনি বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ভারতীয় সেনাবাহিনীকে খবর দেন। এবং জানান, ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছেন পাক সেনা। ঠিক তখনই ভারতীয় সেনাবাহিনী সজাগ হয়ে যান। মেষ পালক তাশি নামগিয়ালই প্রথম পাক সেনাবাহিনীর অনুপ্রবেশের বিষয়টি ভারতীয় সেনাবাহিনীকে জানিয়েছিলেন।

নয়তো ভারতের কাশ্মীর-লাদাখ এতদিনে পাকিস্তানের অধীনে থাকত। তাই তাঁর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সেই সময়ে তাশি নামগিয়ালের দেওয়া তথ্যটি, ভারতীয় সেনাদের সামরিক প্রতিক্রিয়া গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ১৯৯৯ সালের ৩ মে থেকে ২৬ জুলাইএ সংঘটিত হয়েছিল কার্গিল যুদ্ধে। মেষ পালকের দেওয়া তথ্যানুযায়ী, ভারতীয় সৈন্যরা দ্রুত সংঘবদ্ধ হতে পেরেছিলেন। এবং শ্রীনগর-লাদাখ মহাসড়ক অবরোধের জন্য পাকিস্তানের গোপন মিশনটি ব্যর্থ করতে সফল হয়েছিল। এই যুদ্ধে ভারতের জয়ে তাশি নামগিয়ালের সতর্কতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ভারতীয় সেনাবাহিনী কার্গিল যুদ্ধে তার ভূমিকার জন্য তাশিকে একজন সাহসী এবং দেশপ্রেমিক মেষপালক হিসেবে বর্ণনা করেছেন।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর