দিদির বিয়েতে নাচতে নাচতে মৃত্যুর কোলে ঢোলে পড়ল কিশোরী

Share:

নিজস্ব প্রতিনিধি : বোনের বিয়ের অনুষ্ঠানে নাচছিলেন ১৮ বছর বয়সের রিমশা। নাচতে নাচতে আচমকা বসে পড়ে সে। এরপরই তাঁর মৃত্যু হয়। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মীরাটে। এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে রিমশার পরিবারে।

জানা গিয়েছে, মূল ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকেলে। ঘটনাটি ক্যামেরায় ধরাও পড়ে। সোশ্যাল মিডিয়ায় তা ভাইরালও হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি প্রকাশিত হয়েছে, তাতে দেখা গিয়েছে, বিয়ের আগে হলদি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রিমশা। পরিবারের অন্যান্য ভাই বোনেদের সঙ্গে রিমশাও নাচের তালে পা মেলাচ্ছিলেন। এমন সময় আচমকাই তাঁকে পড়ে যেতে দেখা যায়। পাশে থাকা একটি ছেলের হাত ধরে পড়ে যান রিমশা। সেখানেই তাঁর মৃত্যু হয়।

অজ্ঞান অবস্থাতেই রিমশাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা রিমশাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ১৮ বছর বয়সি কিশোরীর। মূল বিয়ের অনুষ্ঠানের দুদিন আগে এই ধরনের ঘটনা ঘটে যাওয়ায় শোকস্তব্ধ রিমশার গোটা পরিবার। শেষ পর্যন্ত আড়ম্বরহীনভাবেই শেষ হয় মূল অনুষ্ঠান।

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের