‘মা আমাকে স্বপ্নে ডেকেছে, চললাম তার কাছে স্বর্গে’, মামাকে চিঠি লিখে আত্মঘাতী কিশোর

স্বপ্নের মায়ের দেখা, মায়ের কাছে পৌঁছতে অকালেই মৃত্যুকে কাছে টেনে নিল ছেলে। হ্যাঁ, শুক্রবার (২৫ জুলাই) মহারাষ্ট্রের সোলাপুরে ১৬ বছর বয়সী এক ছেলে আত্মহত্যা করে মারা গিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বপ্নের মায়ের দেখা, মায়ের কাছে পৌঁছতে অকালেই মৃত্যুকে কাছে টেনে নিল ছেলে। হ্যাঁ, শুক্রবার (২৫ জুলাই) মহারাষ্ট্রের সোলাপুরে ১৬ বছর বয়সী এক ছেলে আত্মহত্যা করে মারা গিয়েছেন। কিন্তু তাঁর মৃত্যুর কারণ শুনলেই চমকে গিয়েছেন সকলে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, যুবকটিকে তাঁর মামাবাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। তাঁর নাম শিবশরণ ভুটালি তালকোটি। ছেলেটির মা তিন মাস আগে জন্ডিসে আক্রান্ত হয়ে মারা যান। মায়ের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারেনি সে। তাই সুইসাইড নোট লিখে মায়ের কাছেই চলে গেল সে। যেখানে উল্লেখ করেছে, তাঁর মা তাঁকে স্বপ্নে দেখেছে, তাঁকে মায়ের কাছে যেতে বলেছে।

পুলিশ জানিয়েছে, ছেলেটি NEET পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর অত্যন্ত মেধাবি ছিল শিবশরণ। দশম শ্রেণীতে ৯২ শতাংশ নম্বর পেয়েছিল। ভবিষ্যতে চিকিৎসক হতে চেয়েছিল সে। কিন্তু কুসংস্কার সবটা শেষ করে দিল। সুইসাইড চিঠিতে শিবশরণ লিখেছে, ‘আমি শিবশরণ। আমি মারা যাচ্ছি কারণ আমি বাঁচতে চাই না। আমার মা যখন চলে যাচ্ছিলেন তখনই আমার চলে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি আমার মামা এবং দিদিমার মুখ দেখে বেঁচেছিলাম। কিন্তু আমার মৃত্যুর কারণ হল গতকাল আমার মা আমার স্বপ্নে এসেছিলেন। তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন কেন আমি এত বিরক্ত এবং আমাকে তার কাছে যেতে বলেছেন। তাই আমি মারা যাওয়ার কথা ভাবলাম। আমি আমার আমাম এবং দিদিমার প্রতি খুব কৃতজ্ঞ, কারণ তারা আমাকে অনেক সমর্থন করেছিলেন। তারা আমাকে অনেক আদর করেছিলেন।’

শেষে কিশোরটি তাঁর কাকাকে অনুরোধ করে গিয়েছেন যে, তিনি যেন তার দিদিমাকে তার বাবার সঙ্গে থাকতে না দেন। তাঁর কথায়, “মামা, আমি মারা যাচ্ছি। আমি চলে যাওয়ার পর, আমার বোনকে খুশি করো। মামা, আমি তোমাকে কিছু বলতে চাই। দিদিমাকে বাবার কাছে পাঠিও না। সবাই, নিজের যত্ন নাও। তোমরা আমার বাবা-মায়ের চেয়েও আমার জন্য বেশি কিছু করেছ, আমার মৃত্যুর জন্য আমি কেবল দায়ী।’ শেষে নিজের নাম লিখে স্বাক্ষর করে গিয়েছেন। পরিবারের দেওয়া তাঁর আদরের নাম ছিল, প্যান্টা। ইতিমধ্যেই এই ঘটনায় সোলাপুর শহর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা