বিজয়ের সরকার গঠনের দাবি বারবার প্রত্যাখ্যান, রাজ্যপালের ভূমিকায় ক্ষুব্ধ কমল-প্রকাশ

বারবার সরকার গঠনের দাবি জানিয়ে রাজ্যপাল ভবনে গেলেও থালাপথি বিজয়কে ফিরিয়ে দিচ্ছেন তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথন আরলেকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বারবার সরকার গঠনের দাবি জানিয়ে রাজ্যপাল ভবনে গেলেও থালাপথি বিজয়কে ফিরিয়ে দিচ্ছেন তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথন আরলেকার। এতেই ক্ষুব্ধ কমল হাসান, প্রকাশ রাজ। যতক্ষণ না বিজয় ১০ জন বিধায়কের সমর্থন পাচ্ছেন, ততক্ষণ তামিলভূমে তাঁর দল TVK সরকার গঠন করতে পারবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্যপাল। আর এতেই ক্ষুব্ধ হয়েছেন বিজয়ের সতীর্থ তথা দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রখ্যাত অভিনেতা কমল হাসান এবং প্রকাশ রাজ। সোমবার তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের ফলাফলে ১০৮ আসন জিতে সুপারস্টার থালাপথি বিজয়ের দল সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ দলে পরিণত হয়েছেন। তাঁকেই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান তামিলনাড়ুর বাসিন্দারা। কিন্তু সেই নিয়েই সমস্যায় পড়েছেন অভিনেতা এবং তাঁর দল। কারণ তামিলনাড়ুর ২৩৩ আসনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ১০৮ আসন জিতেছে বিজয়ের দল টিভিকে। সেই কারণেই মুখ্যমন্ত্রী হওয়া থেকে অনেকটা দূরে বিজয়। তামিলনাড়ুতে সরকার গঠনের জন্যে বিজয়ের দলের দরকার ছিল ১১৮ আসনে জেতা। সুতরাং সরকার গড়তে গেলে এখনও ১০ জন বিধায়কের সমর্থনের দরকার অভিনেতা এবং তাঁর দলের।

যদিও বিজয় সরকার গঠনের দাবিতে বুধবার রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন। তিনি অপর্যাপ্ত আসনের কারণ দেখিয়ে তাঁর প্রার্থিতা প্রত্যাখ্যান করা হয়। আজও অভিনেতার দাবি প্রত্যাখ্যান করে দিয়েছেন রাজ্য পাল। এমনও খবর এসেছিল, তামিলনাড়ুতে বিজয়ের কাছে পরাজিত দুটি প্রধান দল, ডিএমকে এবং এআইএডিএমকে, একসঙ্গে সরকার গঠন করবে। তবে, এমন সম্ভাবনা কার্যত শেষ হয়ে গিয়েছে। কিন্তু, তাও বিজয়ের শপথগ্রহণ এত বিলম্ব কেন? এবার এই নিয়েই ক্ষোভ প্রকাশ করলেন কমল হাসান এবং প্রকাশ রাজের মতো বিশিষ্ট ব্যক্তিরা। পাশাপাশি তাঁরা তামিলনাড়ুর রাজ্যপালের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। প্রকাশ রাজ তাঁর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, ‘আমাদের মধ্যে মত পার্থক্য রয়েছে ঠিকই, কিন্তু জনাদেশ বিজয়ের পক্ষেই আছে। বিধানসভায় দাঁড়িয়ে নিজের দাবি পেশ করার অধিকার তাঁর আছে। রাজ্যপাল তাঁর সঙ্গে দুর্ব্যবহার করছেন, তাঁর উচিত তাঁকে সরকার গঠন করতে দেওয়া। রাজ্যপালের বাসভবনে সত্যের নিষ্পত্তি হয় না, তা হয় বিধানসভায়। তিনি এমনটা কেন করছেন? এই সময়ে তিনি কীভাবে দীর্ঘ ছুটিতে যেতে পারেন? অন্য কেউ তো সরকার গঠনের দাবি জানায়নি। বিজয়ের কাছে প্রয়োজনীয় সংখ্যা রয়েছে। তিনি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবেন। তাঁকে বিধানসভায় একটি সুযোগ দেওয়া উচিত, কিন্তু তা দেওয়া হচ্ছে না। জনগণের রায় থাকা সত্ত্বেও কেন তাঁকে তাঁর গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে?’

অন্যদিকে কমল হাসান সোশ্যাল মিডিয়া পোস্টে বিজয়কে নিয়ে হওয়া রাজনীতি নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, ‘১০৮ আসনে জয় পেয়েও বিজয়কে সরকার গঠন করতে কেন দেওয়া হচ্ছে না? এটি তামিলনাড়ুর জনগণের রায়ের প্রতি অপমান। এসআর মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছিল যে, সংখ্যাগরিষ্ঠতা বিধানসভায় প্রমাণিত হয়, রাজভবনে নয়। আমি দলীয় রাজনীতির কথা বলছি না, বরং প্রত্যেক ভারতীয় নাগরিকের অধিকারের কথা বলছি। তামিলনাড়ুর জনগণের সিদ্ধান্তকে অবশ্যই সম্মান করতে হবে।’ উল্লেখ্য, তামিলনাড়ুতে বিজয়ের দল, টিভিকে, ১০৮ আসনে জিতেছে। এর মধ্যে বিজয়ের জেতা দুটি আসনও রয়েছে। কংগ্রেস বিজয়কে তাদের নিজেদের পাঁচটি আসন দিয়ে সমর্থন করেছে, ফলে তাঁর আসন সংখ্যা দাঁড়িয়েছে ১১২। তামিলনাড়ুতে বাকি ছয়টি আসনের জন্য রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। এবার দেখার পালা বিজয় সরকার গঠনের জন্য কখন রাজ্যপালের সবুজ সংকেত পান!

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫