চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৬৬

নিজস্ব প্রতিনিধিঃ মেঘ ভাঙা বৃষ্টিতে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে ৬৬ জনের মৃত্যু। দুই পাহাড়ি রাজ্যে মৃতের সংখ্যা ক্রমশই লাফিয়ে বাড়ছে। ভূমিধসের ফলে একাধিক স্থান ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। মৃতদেহ উদ্ধার অভিযান অব্যহতই রয়েছে। রাজ্যে হিমাচল প্রদেশেই মৃতের সংখ্যা ৬০ জন বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৫৮। শিমলায় ধসের কারণে দু’জনের মৃত্যু হয়েছে। 

বুধবার থেকে রাজ্যে দুর্যোগপূর্ণ অবস্থার জন্য সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর। হিমাচল প্রদেশ বিশ্ববিদ্যালয় প্রবল বৃষ্টির কারণে ১৯ আগস্ট পর্যন্ত পাঠদান কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের  গ্রন্থাগারও ২০ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। সোমবার থেকে মোট ১৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।  সামার হিলের শিব মন্দির স্থান থেকে ১২ জনের , ফাগলিতে ৫ জনের এবং কৃষ্ণনগরে ২ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে।   

আবহাওয়া দফতর জানিয়েছে, হিমাচল প্রদেশের পাশাপাশি উত্তরাখণ্ডেও আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দুই রাজ্যের বেশ কয়েকটি এলাকায় লাল সতর্কতাও জারি করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ