৯৮ দিনের মাথায় ‘অপারেশন মহাদেব’ অভিযানে খতম পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড হাসিম মুসা ফৌজি

সেনার গুলিতে একেবারে ঝাঁঝরা হয়ে গিয়েছে তিন জঙ্গির দেহ। এখন সেই এনকাউন্টারের ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে ছিলেন পহেলগাঁও হামলার মূলচক্রী হাসিম মুসা ফৌজি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পহেলগাঁও সন্ত্রাসী হামলার ৯৭ দিন পর বিরাট সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী। সোমবার (২৮ জুলাই) ‘অপারেশন মহাদেব’ অভিযানে তিন পাকিস্তানি জঙ্গি কে খতম করেছে ভারতীয় সেনা। সেনার গুলিতে একেবারে ঝাঁঝরা হয়ে গিয়েছে তিন জঙ্গির দেহ। এখন সেই এনকাউন্টারের ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে ছিলেন পহেলগাঁও হামলার মূলচক্রী হাসিম মুসা ফৌজি। গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও বৈসরণে সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক। যার মধ্যে একজন খ্রিস্টান পর্যটক এবং একজন স্থানীয় মুসলিমও নিহত হয়েছেন। আর বেশীরভাগই হিন্দু ছিলেন। এই হামলায় M4 কার্বাইন এবং AK-47 ব্যবহার করা হয়েছিল। লস্করের একটি ফ্রন্ট, রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF) প্রথমে দায় স্বীকার করলেও পরে তা অস্বীকার করেছিল। সেদিন থেকেই বদলা নিতে তৎপর হয়ে ওঠে ভারত সরকার। এর আগে ‘অপারেশন সিঁদুর’ হামলায় পাকিস্তানের ৯ জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেয় ভারতীয় সেনাবাহিনী। তবে পহেলগাঁও সন্ত্রাসী হামলায় জড়িত ৪ সন্ত্রাসীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। যদিও ভারতীয় সেনাবাহিনীর অভিযান অব্যাহত ছিল। অবশেষে আজ সকাল থেকেই শ্রীনগরের মহাদেব পর্বতে সন্ত্রাসীদের সঙ্গে সেনার ব্যাপক গোলাগুলিতে নিহত হয়েছেন ৩ পাকিস্তানি জঙ্গি।

গতকাল রাতেই সেই এলাকার যাযাবর সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছিল, তিন বিদেশী জঙ্গি আস্তানা গেড়েছে মহাদেব পর্বতে। অবশেষে গতকাল গভীর রাত থেকে অভিযান শুরু করে ভারতীয় সেনা। শুরু হয় গোলাগুলি, তাতেই প্রাণ হারিয়েছেন তিন পাকিস্তানি সন্ত্রাসী। আর তাদের মধ্যেই একজন রয়েছেন পহেলগাঁও হামলার মূল পরিকল্পনাকারী এবং শীর্ষ লস্কর-ই-তৈয়বা (এলইটি) কমান্ডার হাসিম মুসা ফৌজি। যিনি আগে পাকিস্তানি সেনাবাহিনীর একজন সৈনিক ছিলেন। অবশেষে ভারতীয় সেনাবাহিনীর হাতে তিনি নিহত হয়েছেন। এই এনকাউন্টারটি ২৮ জুলাই শ্রীনগরের লিদওয়াস এলাকায় ঘটেছে। কীভাবে এই অভিযানে সফল হলেন সেনাবাহিনী? জানা যায়, ড্রোন, থার্মাল ইমেজিং এবং হিউম্যান ইন্টেলিজেন্স (HUMINT)-সহ একাধিক আধুনিক প্রযুক্তিগত সরঞ্জাম ব্যবহার করে হাসিমের অবস্থান ট্র্যাক করে ভারতীয় সেনাবাহিনী। এরপর লিডওয়াসের বনে তার উপস্থিতি ধরা পড়ে। ERROR আজ সকালে সেনাবাহিনী এলাকাটি ঘিরে ফেলে। হাসিম এবং তার দুই সঙ্গী গুলি চালাতে শুরু করে, প্রায় ৬ ঘন্টার এনকাউন্টারের পর, তিনজনই নিহত হন। এনকাউন্টারে AK-47, গ্রেনেড এবং IED (বোমা) উদ্ধার করা হয়েছে। হাসিমের কাছে একটি পাকিস্তানি পাসপোর্ট এবং স্যাটেলাইট ফোনও পাওয়া গিয়েছে। যার সাহায্যে তিনি ISI-এর সঙ্গে যোগাযোগ রাখতেন।জানা গিয়েছে, হাসিম মুসা কেবল পহেলগাঁও হামলার মূল পরিকল্পনাকারীই ছিলেন না, বরং তিনি সোনামার্গ টানেল হামলার জন্যও দায়ী ছিলেন। যে হামলায় সাতজন নিহত হয়েছিলেন, যার মধ্যে ছয়জন শ্রমিক এবং একজন চিকিৎসকও ছিলেন। এই হামলাটিও লস্করের সঙ্গে যুক্ত সন্ত্রাসীরা চালিয়েছিল। এতে হাসাম মুসারের নাম উঠে এসেছিল।

হাসিম মুসা কে ছিলেন?

হাসিম মুসা, যিনি সুলাইমান শাহ মুসা ফৌজি নামেও পরিচিত, লস্কর-ই-তৈয়বার একজন বিপজ্জনক কমান্ডার ছিলেন। তিনি পাকিস্তানের স্পেশাল সার্ভিস গ্রুপের (এসএসজি) একজন প্যারা-কমান্ডো ছিলেন, যা একটি বিশেষভাবে প্রশিক্ষিত সেনা ইউনিট। ২০২২ সালে, তিনি ভারতে অনুপ্রবেশ করে লস্করে যোগ দেন। সে বেশ কয়েকটি হামলার ছক কষেছিল। তবে তিনি মুলত পহেলগাঁও আক্রমণের পরিকল্পনা করেছিলেন এবং তা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছিলেন। তিনি ১৫ এপ্রিল থেকে বৈসরণ উপত্যকায় পৌঁছে সাত দিন ধরে রেইকি (গুপ্তচরবৃত্তি) করে ছিলেন। এমনকী রেইকি শেষে তিনি দাচিগাঁও এবং লিদওয়াসের জঙ্গলে লুকিয়ে ছিলেন। যেখান থেকে তিনি পাকিস্তানে পালানোর চেষ্টা করছিলেন। হাসিম মুসা আরও কয়েকটি হামলার সঙ্গেও জড়িত ছিলেন। তাই তাকে ধরা বা হত্যার জন্য সেনাবাহিনী ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল।

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক