নয়ডা DM-এর ‘X’ হ্যান্ডেল হ্যাক করে রাহুল গান্ধিকে কুমন্তব্য, গ্রেফতার অভিযুক্ত

ইতিহাস তৈরি হয় এবং পরিবর্তন করা যায় না। নরেন্দ্র মোদি জানেন কীভাবে ইতিহাস তাকে মনে রাখবে এবং সে কারণেই তিনি চিন্তিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে নিয়ে অপ্রাসঙ্গিক মন্তব্য করার জন্যে নয়ডা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নয়ডা পুলিশ। তাঁকে নয়ডা থানার সেক্টর-20 থেকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, উত্তর প্রদেশের গৌতমবুদ্ধ নগরের ডিএম-এর অফিসিয়াল এক্স হ্যান্ডেল হ্যাক করেছিলেন অভিযুক্ত ব্যক্তি। শুধু তাই নয়, তিনি ডিএম-এর অ্যাকাউন্ট হ্যাক করে, রাহুল গান্ধির বিরুদ্ধে একাধিক কুমন্তব্য করেছিলেন বলে অভিযোগ। এরপর স্ক্রিনশট ভাইরাল হওয়ার পরে ডিএম অফিস থেকেই একটি মামলা দায়ের করা হয়। তথ্যানুযায়ী, যিনি এমন ঘৃণ্য কাজটি করেছিলেন, সেই অভিযুক্তের নাম সোহান সিং, যাকে দিল্লির বুরারি থেকে গ্রেফতার করেছে নয়ডা পুলিশ।

তবে ঘটনাটি ঠিক কী হয়েছিল, কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেটের সঙ্গে ইতিহাসবিদ অশোক পান্ডের কথোপকথনের একটি ক্লিপ পোস্ট করে ছিলেন, যেখানে কংগ্রেস নেত্রীকে বলতে শোনা যায়, ‘ইতিহাস তৈরি হয় এবং পরিবর্তন করা যায় না। নরেন্দ্র মোদি জানেন কীভাবে ইতিহাস তাকে মনে রাখবে এবং সে কারণেই তিনি চিন্তিত।’ কংগ্রেস নেত্রী হয়েই রাহুল গান্ধিকে কটাক্ষ করেছেন শ্রীনাটে, এমন বিষয়টি ভাইরাল হওয়ার পরেই ব্যপক বিতর্কের সৃষ্টি হয়। কিন্তু এই পোস্টটি একেবারেই মিথ্যা, DM-এর প্রোফাইল হ্যাক করে অভিযুক্ত ব্যক্তিই এমন কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ।

এর প্রতিক্রিয়ায়, বিরক্তি প্রকাশ করে শ্রীনাটে বলেন, ‘তিনি ডিএম নয়ডার, এটা পুরো জেলার দায়িত্ব। কংগ্রেসনেতা রাহুল গান্ধীকে নিয়ে তাঁর ভাষা ও ভাবনা দেখতে হবে। এটা স্পষ্ট যে প্রশাসনিক কর্মীরা সঙ্ঘীদের দ্বারা পরিপূর্ণ, এবং তারা এখন সাংবিধানিক পদে বসে ঘৃণার ইন্ধন জোগাচ্ছে।’ অন্যদিকে কংগ্রেস নেতা পবন খেদাও সিভিল সার্ভিসের রাজনীতিকরণ নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, ‘এখন বিজেপি শাসনে, আইএএস অফিসারদের এমন রাজনৈতিক মন্তব্য করার নির্দেশ দেওয়া হয়েছে?’ বিশৃঙ্খলার মধ্যে, গৌতম বুদ্ধ নগর জেলা ম্যাজিস্ট্রেট একটি স্পষ্টীকরণ জারি করে, দাবি করে বলেছেন যে, পোস্টটি তিনি লেখেননি এবং তার হ্যান্ডেলের অপব্যবহার করা হয়েছিল। বিবৃতিতে বলা হয়েছে, ‘কিছু অসামাজিক উপাদান ডিএম গৌতম বুদ্ধ নগরের আইডির অপব্যবহার করেছে এবং ভুল মন্তব্য করেছে। এটিকে গুরুত্ব সহকারে গ্রহণ করে, অবিলম্বে একটি এফআইআর নথিভুক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সাইবার সেল দ্বারা ভুল টুইট/মন্তব্য তদন্ত করা হচ্ছে।

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন