ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘চিকিৎসকরা ভগবান’, এই কথাটি ছোটবেলা থেকে সকলে শুনে এসেছে। অসুস্থ মানুষ যখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকেন, তখন পরিবারের শেষ ভরসা হয়ে ওঠেন একজন চিকিৎসক। তাঁর দক্ষতা, অভিজ্ঞতা ও সঠিক সিদ্ধান্তে বহু মানুষ নতুন জীবন ফিরে পান। তাই সাধারণ মানুষের কাছে চিকিৎসকদের মর্যাদা সবসময়ই বিশেষ। কিন্তু চিকিৎসক সত্যিই কি ভগবান? হরিয়ানর একটি ঘটনা সেই প্রশ্ন তুলে দিয়েছে। ঘটে গিয়েছে ভয়ানক এক ঘটনা। চিকিৎসায় গুরুতর গাফিলতির অভিযোগ সামনে এসেছে। এক মহিলার পায়ের হাড় ভেঙে যাওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু পরিবারের অনুমতি ছাড়াই তাঁর পায়ের বদলে হার্টে অস্ত্রপচার করা হয়। পরে অবস্থার অবনতি হলে মৃত্যু হয় মহিলার।

চাঞ্চল্যকর ঘটনাটি হরিয়ানার পানিপথে একটি বেসরকারি হাসপাতালের। পরিবারের অভিযোগ, মহিলার পায়ের হাড় ভেঙে যাওয়ার পর অনুমতি ছাড়াই তাঁর হার্টে সার্জারি করা হয়।  উত্তরপ্রদেশের কানপুর দেহাতের বাসিন্দা গুড্ডি দেবী ২৪ জুলাই সড়ক দুর্ঘটনায় আহত হন। তাঁর পায়ের হাড় ভেঙে যাওয়ায় পানিপথের জিটি রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা প্রথমে জানিয়েছিলেন, শুধুমাত্র পায়ের চিকিৎসাই করা হবে এবং দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন তিনি। কিন্তু পরিবারের দাবি, পরের দিন তাঁদের কিছু না জানিয়েই মহিলার হৃদযন্ত্রে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় এবং স্টেন্ট বসানো হয়। অভিযোগ, এই অস্ত্রোপচারের জন্য পরিবারের কোনও লিখিত সম্মতি নেওয়া হয়নি। এমনকি সম্মতিপত্রে নকল স্বাক্ষর করা হয়েছে বলেও অভিযোগ তুলেছেন মৃতার ছেলে। তাঁর প্রশ্ন, পায়ের চোটের চিকিৎসা চলাকালীন হঠাৎ কেন হৃদযন্ত্রে অস্ত্রোপচারের প্রয়োজন হল, তার কোনও স্পষ্ট ব্যাখ্যা হাসপাতাল দেয়নি।

পরিবারের আরও অভিযোগ, অস্ত্রোপচারের পর থেকেই মহিলার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে তাঁদের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। ছেলে কুলদীপ বলেন, পায়ের আঘাতের চিকিৎসা করার সময় কেন হৃদপিণ্ডের অপারেশন করা হলো, তা তিনি এখনও বুঝতে পারছেন না । ঘটনার পর পুলিশের দ্বারস্থ হয় পরিবার। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, হাসপাতালের সমস্ত চিকিৎসা সংক্রান্ত নথি, অপারেশনের কাগজপত্র, সম্মতিপত্র এবং পোস্টমর্টেম রিপোর্ট খতিয়ে দেখা হবে। প্রয়োজনে মেডিক্যাল বোর্ডের মতামতও নেওয়া হতে পারে। তদন্তে যা তথ্য উঠে আসবে, সেই অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে।

উদ্বোধনের ১২ দিনেই ফাটল ৪,২০০ কোটি টাকার এক্সপ্রেসওয়েতে

নিট প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে প্রথম দিনের শুনানিতে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী

মহেশতলায় জিন্স কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বয়লার ফেটে প্রাণ গেল শ্রমিকের

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

শ্রীময়ীর উন্মুক্ত বেবি বাম্পে স্নেহের চুম্বন কাঞ্চনের, বেবিমুনের ছবি ভাইরাল তারকা দম্পতির

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা

শুটিং বিশ্বকাপে ভারতের জোড়া সাফল্য, সোনা জিতলেন ঈশা, মনু ভাকেরের ঝুলিতে ব্রোঞ্জ

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

E-20 নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপমানজনক মন্তব্য, বম্বে হাইকোর্টের দ্বারস্থ নীতিন গড়করি

কলেজ চত্বর থেকে উদ্ধার আইআইটি পড়ুয়ার দেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু