‘অতি ভক্তি….’, চুরির সময়ে ভগবানের ছবি চোখে পড়তেই ক্ষমা চেয়ে নিলেন চোর বাবাজি

সম্প্রতি বেতুলের মুলতাই থানা এলাকায় রাতের দিকে ১১টি দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। আর সেই সময়েই চোরদের এই মজাদার ঘটনাটি প্রকাশ্যে এসেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিরল ঘটনা! চুরি করতে এসে খোদ ভগবানের নজরেই আটকে গেলেন চোর বাবাজি, এরপর কী ঘটল! চুরি করা, ডাকাতি করা সবটাই নক্কারজনক ঘটনা। আইনের চোখে এটি গুরুতর অপরাধ। চুরি করলে খোদ ভগবানও পাপ দেয়, এমনটাই ছোটবেলা থেকে সবাই জেনে এসেছেন। সেই ভগবানকে সাক্ষী রেখেই এবার চুরিবিদ্যা চালিয়ে গেলেন খোদ চোর বাবাজি। ভগবানের ছবিতে প্রণাম করেই চুরির কাজ চালিয়ে গেলেন চোর। সবটাই সিসিটিভিতে ফুটে উঠল। ঘটনাটি ঘটেছে, মধ্যপ্রদেশের বেতুলে। যেখানে সম্প্রতি ১১টি দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। আর এই চুরির ঘটনার সময়েই চোরদের একটি ভিন্ন দৃশ্য ফুটে উঠেছে সিসিটিভিতে।

ভিডিওটিতে দেখা গিয়েছে, একটি দোকানে চুপিসাড়ে প্রবেশের পরেই চোরেরা কুকর্ম করতে শুরু করলেন। তখনই টেবিল থেকে ভগবানের ছবি নিচে পড়ে একটি চোর আহত হন। এরপর চোর ভগবানের ছবিটি তুলে কপালে ছোঁয়াল, এবং ক্ষমা চাইল এবং প্রণাম করল। এর পরে আবারও সে কুকর্ম করতে শুরু করল। চোরের ঈশ্বরভক্তির পুরো দৃশ্যটাই সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। আর এই ফুটেজ দেখেই অজ্ঞাত চোরদের খুঁজছে পুলিশ। সম্প্রতি বেতুলের মুলতাই থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। আর সেই সময়েই চোরদের এই মজাদার ঘটনাটি প্রকাশ্যে এসেছে।

ভিডিওতে দেখা যায়, চোরেরা দোকানে ঢুকলে ভগবানের ছবি পড়ে যায়। তখনই চোরেরা সমস্ত ভয়ডর ভুলে ভগবানের ছবিটিকে আগে কপালে ছুঁয়ে প্রণাম করে তাঁর কাছে ক্ষমা চেয়ে নেয়, এরপরেই কুকর্মটি শুরু করেন। পুরো ঘটনাটি দোকানে লাগানো সিসিটিভির ক্যামেরায় ধরা পড়ে। শুভম কৃষি কেন্দ্রে স্থাপিত CCTV ফুটেজে চোরদের শাটার তুলে ভেতরে যাওয়ার দৃশ্যটিও ধরা পড়েছে। ওই দোকান থেকে চোরেরা প্রায় ৮-৯ হাজার টাকা চুরি করে নিয়ে গিয়েছে। একই সঙ্গে ১১টি দোকানে চুরির মতো গুরুতর ঘটনাও ঘটেছে। ইতিমধ্যেই চুরির ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে চোরদের শনাক্ত করা হচ্ছে। শীঘ্রই চোরদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর