পরিবেশ প্রেম! ৪ লক্ষ দামের গাছ নিয়ে চম্পট চোর বাবাজির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একদিকে চলছে পরিবেশ প্রেম। আর অন্যদিকে দেদার চলছে গাছ চুরি। এমনই নিন্দনীয়  দৃশ্য দেখা গিয়েছে নয়ডা এবং গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতে । সেখানে সাজসজ্জার জন্য লাগান হয়েছিল লক্ষাধিক টাকার গাছ। আর সেগুলি চম্পট করে পালাল চোর বাবাজিরা । ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে পুলিশের কাছে দায়ের হয়েছে অভিযোগ ।

নয়ডা এবং গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতে লাগান ছিল টপিয়ারি গাছ । সেগুলি সাজানোর জন্য অন্ধ্রপ্রদেশ থেকে আনা হয়েছিল । একটি গাছের দাম ১০  হাজার থেকে ২০  হাজার টাকা পর্যন্ত। আর সেই গাছগুলি চম্পট করে চোরেরা ।  জানা গিয়েছে, প্রায় ২০ টি গাছ চুরি হয়েছে। যার মূল্য  ৪ লাখ টাকা । তবে কারা এই গাছ গুলি চুরি করেছে তা এখন সামনে আসেনি ।  চোর বাবাজিদের খুঁজতে শুরু হয়েছে তল্লাশি ।

বর্তমানে নয়ডা পুলিশের দল দুটি অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে। এই প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এক্সপ্রেসওয়েতে থাকা সিসিটিভি ক্যামেরায় চোরদের চিহ্নিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন চোরদের খোঁজ মেলেনি । তাদেরকে খুঁজতে জোর কদমে চলছে তল্লাশি । বলা বাহুল্য, শুধু নয়ডায় নয় বর্তমানে দেশের বিভিন্ন রাজ্যের এক্সপ্রেসওয়ের চারপাশ  সাজাতে লাগান হয়ে থাকে বিভিন্ন গাছ । যাতে পরিবেশের মধ্যে ভারসাম্য বজায় থাকে । আর এই সময় সামনে এল এক্সপ্রেসওয়েতে গাছ চুরির ঘটনা।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর