দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘আচরণ না বদলালে ঠাকুমার মত অবস্থা হবে,’ প্রকাশ্যে রাহুলকে খুনের হুমকি বিজেপি নেতার

নিজস্ব প্রতিনিধিঃ প্রাণনাশের হুমকি পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। এই ঘটনার সঙ্গে জড়িতরা হলেন বিজেপি এবং শরিক দলের এনডিএ নেতারা। বুধবার হুমকি প্রসঙ্গে কংগ্রেস নেতা অজয় মাকেন নয়াদিল্লির তুঘলক রোড থানায়  অভিযোগ দায়ের করেছে। শুধু  তাই মুখ্য নির্বাচন কমিশনারকেও এই ঘটনা নিয়ে তিনি চিঠি পাঠিয়েছেন।

গত ১১ সেপ্টেম্বর   বিজেপি নেতা তারবিন্দর সিং মারওয়ার প্রকাশ্যে লোকসভার বিরোধী দলনেতাকে খুনের  হুমকি দেন। কংগ্রেসের দাবি বিজেপি নেতা দলীয় জনসভায় বলেন, ‘ রাহুল গান্ধি যদি নিজের আচরণ সংশোধন না করেন তবে তাঁরও ঠাকুমা ইন্দিরা গান্ধির মত অবস্থা হবে।‘ শুধু  বিজেপি নেতাই নয় অভিযোগ উঠেছে শিবসেনার বিধায়ক সঞ্জয় গায়কোয়াড়ের ওপর। গত ১৬ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘ কেউ যদি রাহুল গান্ধির জিভ কাটতে পারে তাহলে তাঁকে ১১ লক্ষ টাকা দেওয়া হবে।‘

এছাড়াও কংগ্রেস নেতা অভিযোগ করেছেন রেল প্রতিমন্ত্রী রবীনীত বিট্টুর বিরুদ্ধে। কারণ , তিনি বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে দেশের এক নম্বর সন্ত্রাসবাদী বলে কটাক্ষ করেছেন। কংগ্রেস দাবি করেছে , বিজেপি তথা এনডিএ নেতা রাহুলের বিরুদ্ধে উসকানি দিতে চাইছেন।  তবে কংগ্রেস নেতা অজয় মাকেনের অভিযোগের প্রেক্ষিতে দিল্লি পুলিশ কী পদক্ষেপ নেয় সেটাই এখন মূল দেখার বিষয়।

Published by:

Share Link:

More Releted News:

প্রথমবার ফ্লাইটে চড়িয়ে আবেগঘন সারপ্রাইজ মুম্বাইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

গর্ভপাতের পর অশালীন মন্তব্য ও ধর্মীয় পরামর্শের অভিযোগে চাঞ্চল্য TCS নাসিক কাণ্ডে

ভোটগ্রহণের সময় বাড়ানোর আর্জি, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি TVK প্রধান বিজয়ের

লক্ষ্মীবারে ধাক্কা শেয়ার বাজারে, একধাক্কায় ৬২৫ পয়েন্ট পড়ল সেনসেক্স

দু’দিনে ২ মহিলাকে ধর্ষণ, প্রকাশ্যে দিল্লিতে আমলার মেয়েকে খুনে অভিযুক্তের কুকীর্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ