তিন কোটির গাড়ি, ব্র্যান্ডেড সানগ্লাস! মাঘ মেলায় অন্য রূপে নজর কাড়লেন সাতুয়া বাবা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াগরাজের পবিত্র নদীর সঙ্গমস্থলে বসেছে মাঘ মেলা। হিন্দু ধর্মমতে বিশ্বাস করা হয়, যারা মহাকুম্ভে যোগ দিতে পারেননি তারা এই মাঘ মেলায় স্নান করে পুণ্য লাভ করতে পারবেন। সারা দেশ থেকে সাধু-সন্তরা এখানে ভিড় জমাচ্ছেন। এই মেলায় ভিড়ের পাশাপাশি চর্চার কেন্দ্রে রয়েছে সাধু-সন্তদের রীতিনীতি এবং বিলাসিতা। এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাতুয়া বাবা, যিনি মাঘ মেলায় আগত সর্বকনিষ্ঠ সন্তদের একজন বলে বিবেচিত। পীঠ কাশীর প্রধান পুরোহিত জগৎগুরু মহামণ্ডলেশ্বর সন্তোষ দাস, ওরফে সাতুয়া বাবা, তাঁর সাধারণ পোশাকের সঙ্গে ব্র্যান্ডেড চশমা এবং বিলাসবহুল গাড়ির জন্য শিরোনামে এসেছেন।

মেলায় সাতুয়া বাবাকে সাধারণ পোশাকে দেখা গেলেও তার সানগ্লাস এবং তাঁর শিবিরের বাইরে পার্ক করা প্রায় ৩ কোটি টাকার বিলাসবহুল গাড়িটি সকলের দৃষ্টি আকর্ষণ করছে। মেলা চত্বরে সাতুয়া বাবার ক্যাম্পের কাছে পার্ক করা একটি ল্যান্ড রোভার ডিফেন্ডার গাড়ি সকলের নজর কেড়েছে। অনেকেই বলছেন এটাই মাঘ মেলায় উপস্থিত সাধু বা ঋষিরদের মালিকানাধীন সবচেয়ে দামি গাড়ি। গাড়িটির আনুমানিক মূল্য রেজিস্ট্রেশন ফি এবং অন্যান্য খরচ সহ ৩ কোটি টাকার বেশি। এই বিলাসবহুল গাড়িটি উত্তরাখণ্ডের হরিদ্বার আরটিও থেকে রেজিস্টার করা বলে জানা গিয়েছে। মেলায় আসা অনেক ভক্ত গাড়িটি সম্পর্কে জানতে পেরেই ছবি এবং সেলফি তোলার জন্য গাড়ির কাছে আসতে শুরু করে। এমনকি অনেকেই এটি দেখার জন্য খাক চকে আসছেন বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন:  ‘‌নিঃসন্তান মহিলাদের গর্ভধারণের জন্য ১০ লক্ষ টাকা’‌, বিহারে নয়া প্রতারণার পর্দাফাঁস

তবে সাংবাদিকরা সাতুয়া বাবাকে এই বিলাসবহুল গাড়ি এবং এর দাম সম্পর্কে প্রশ্ন করলে তিনি স্বাভাবিকভাবেই উত্তর দেন। জানান, গাড়ির দাম সম্পর্কে তিনি খুব বেশি কিছু জানেন না এবং যাদের জানার ইচ্ছা রয়েছে তারা গুগলে অনুসন্ধান করতে পারেন। সাতুয়া বাবা এই বিষয়ে সরাসরি কোনও বক্তব্য এড়িয়ে গিয়েছেন। তাঁর শিবিরের চারপাশে গাড়ি দেখার জন্য মানুষের ভিড় জমে ওঠে। এই বছর, অনেক সাধু-ঋষি মাঘ মেলায় উচ্চ প্রযুক্তির শিবির, আধুনিক সুযোগ-সুবিধা এবং বিলাসবহুল জীবনযাত্রাকে তুলে ধরেছেন। মেলায় উপস্থিত কিছু মানুষ সাধু ও ঋষিদের এই নতুন রীতিকে সময়ের পরিবর্তন হিসেবে বিবেচনা করছেন। এই প্রসঙ্গে উল্লেখ্য, জগৎগুরু মহামণ্ডলেশ্বর সন্তোষ দাস, ওরফে সাতুয়া বাবাকে প্রায়শই বারাণসী থেকে গোরক্ষপুর এবং প্রয়াগরাজ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা যায়।

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত