‘‌নিঃসন্তান মহিলাদের গর্ভধারণের জন্য ১০ লক্ষ টাকা’‌, বিহারে নয়া প্রতারণার পর্দাফাঁস

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার অভিনব প্রতারণার অভিযোগ উঠল ডবল ইঞ্জিন রাজ্য বিহারে। একজন মহিলাকে গর্ভবতী করে ১০ লক্ষ টাকা পর্যন্ত পুরষ্কার পান—এইভাবেই শুরু হয়েছিল বিজ্ঞাপন। সোশ্যাল মিডিয়ায় তথাকথিত ‘‌অল ইন্ডিয়া প্রেগন্যান্ট জব’‌–এর বর্ণনা দিয়ে অনলাইন বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। পুরুষদের বিনামূল্যে যৌনতা এবং আর্থিক পুরষ্কারের প্রলোভন দেখানো হয়েছিল। তারা বুঝতে পারার আগেই যৌনতা এবং অর্থের আশায় ‘‌প্রাথমিক চার্জ’‌ দিতে হয়েছিল। পরে তারা বুঝতে পারে যে, প্রতারিত হচ্ছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর গোটা বিহার জুড়ে আলোড়ন পড়ে গিয়েছে।

এদিকে নিঃসন্তান মহিলাদের গর্ভধারণের জন্য পুরষ্কার, সস্তা ঋণ এবং ভুয়ো চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই কাজ করানোর অভিযোগ উঠেছে। প্রতারিতদের সঙ্গে প্রতারণাকারী এই চক্রকে বিহারের নওয়াদা সাইবার পুলিশ ফাঁস করেছে। এই ঘটনায় নওয়াদার বাসিন্দা রঞ্জন কুমারকে গ্রেফতার করা হয়েছে এবং সাইবার অপরাধের অভিযোগে এক নাবালককে হেফাজতে নেওয়া হয়েছে। হাস্যকর শোনালেও ‘‌অল ইন্ডিয়া প্রেগন্যান্ট জব’‌ ছিল চাকরি এবং ঋণের প্রস্তাবের মাধ্যমে তৈরি একটি সত্যিকারের প্রতারণা। তারা ‘‌প্লেবয় সার্ভিস’‌–এর মতো বেশ কয়েকটি বিভ্রান্তিকর প্রস্তাব ব্যবহার করেছিল। এখানেই শেষ নয়, ‘‌ধানি ফাইন্যান্স’‌ এবং ‘‌এসবিআই সস্তা ঋণ’‌–এর মতো নাম ব্যবহার করে নানা প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রতারিতদের আকৃষ্ট করতেই ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে এই কথাগুলি–সহ ভুয়ো বিজ্ঞাপন শেয়ার করা হয়েছিল বলে অভিযোগ।

অন্যদিকে অভিযুক্তরা নিঃসন্তান মহিলাদের গর্ভধারণের জন্য পুরুষদের ১০ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। যদি তারা ব্যর্থ হয় তাহলেও তাদের অর্ধেক টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। প্রতারণা করার জন্য মহিলা মডেলদের ছবি পাঠানো হয়েছিল এবং বিনামূল্যে যৌনতার প্রস্তাব দিয়ে লোভ দেখানো হয়েছিল। কিন্তু একটা সমস্যা ছিল। এই কাজ করার জন্য প্রাথমিকভাবে রেজিস্ট্রেশন ফি, হোটেলের ভাড়া ইত্যাদির জন্য অর্থ প্রদান করতে বলা হয়েছিল। প্রতারিতরা বুঝতে না পারা পর্যন্ত এভাবেই টাকা তোলা চলতে থাকে। লক্ষ লক্ষ টাকায় আয়ের সহজ উপায় ভেবে অনেকেই তাঁদের সঞ্চয় হারিয়ে ফেলেন। সামাজিক কলঙ্কের ভয়ে তাঁরা বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশের কাছে যায়নি বা কাউকে বিষয়টি বলেননি।

এছাড়া এই প্রতারণার ঘটনা জানতে পেরে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে পুলিশ। তারপর নওয়াদার বাসিন্দা রঞ্জন কুমার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় এক নাবালককেও আটক করা হয়েছে। প্রতারণায় ব্যবহৃত চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার অভিনব ধীমান। আর ভারতীয় ন্যায় সংহিতা এবং তথ্য প্রযুক্তি আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, আগের ঘটনাগুলিতেও একই ধরণের পদ্ধতি অনুসরণ করা হয়েছিল বলে অভিযোগ। যেখানে প্রতারিতদের ব্ল্যাকমেইল করা হয়েছিল এবং টাকা তোলা হয়েছিল। বেশ কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু এটি থামেনি, ‘‌গর্ভাবস্থার কাজ’‌ এমন একটি প্রবণতা যা এখনও দ্রুত অর্থ এবং যৌনতার সন্ধানে পুরুষদের প্রলুব্ধ করে।

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

রাজ্যের সবুজ সঙ্কেত মিললে তিন মাসের মধ্যে টেট নিতে প্রস্তুত, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

হাইকোর্টে খোদ স্মিতা পাণ্ডে! বেআইনি নির্মাণ নিয়ে কী বার্তা দিলেন প্রধান বিচারপতি?

এক বাইকে হেলমেটবিহীন সাত পড়ুয়া, কাণ্ড দেখে চোখ কপালে পুলিশের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

গ্রেফতার স্বরূপ-ঘনিষ্ঠ ‘মেকআপ আর্টিস্ট গিল্ড’-এর সম্পাদক বাপি মালাকার

মাত্র দু’ঘন্টাতে কর্পূরের মতো উবে গেল মেসির শেষ ম্য়াচের টিকিট

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ

‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে,’ নাম না করে অভিষেককে তোপ শুভেন্দুর