ট্রেনের ধাক্কায় মৃত মা-সহ দুই হস্তিশাবক, ফের বিতর্কে রেল

মর্মান্তিক, আবারও দ্রুতগতির ট্রেনের ধাক্কায় মৃত্যু হল হাতির। তাও আবার এক মা হাতি-সহ দুই শাবকের। শুক্রবার রাতে ঘটনাটি

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক, আবারও দ্রুতগতির ট্রেনের ধাক্কায় মৃত্যু হল হাতির। তাও আবার এক মা হাতি-সহ দুই শাবকের। শুক্রবার রাতে ঘটনাটি কেরল-তামিলনাড়ু সীমান্তঘেঁষা নাভাক্কারাই এলাকায়। রেল সূত্রে জানা যাচ্ছে, ম্যাঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই তিন হাতির মৃত্যু হয়েছে। ট্রেনটি অত্যন্ত দ্রুতগতিতে থাকায় সময়মতো ব্রেক কষতে পারেননি চালক। শুক্রবার রাতে হাতির একটি দল নাভাক্কারাই এলাকায় জঙ্গলের মধ্যে দিয়ে রেললাইন পার হচ্ছিল। সেসময় ওই রেললাইনে চলে আসে ম্যাঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেস ট্রেনটি। তখন এক মা হাতি তাঁর দুই শাবক-সহ রেললাইন পার হচ্ছিল। ট্রেনটি সরাসরি ধাক্কা মারে তাঁদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় শাবক-সহ মা হাতিটির।

এই দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই ট্রেনটি আটকে যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান রেলের আধিকারিকরা। সেখানে যান তামিলনাড়ুর বন দফতরের আধিকারিকরাও। শুরু হয় রেল-রাজ্য তরজা। বন বিভাগের কর্তাদের দাবি, জঙ্গলের মধ্যে দিয়ে দ্রুতগতিতে ট্রেন চলার জন্যই এই দুর্ঘটনা। যদিও রেলকর্তারা তা অস্বীকার করেছে। তবে ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে রেল ও তামিলনাড়ু সরকার।

রাতেই তিনটি হাতির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এই খবর জানাজানি হতেই পরিবেশ ও পশুপ্রেমী সংগঠনগুলি সরব হয়েছে। রেলের দায়িত্বজ্ঞানহীন কাজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। উল্লেখ্য, এই বছরের মার্চ মাসে পালাক্কাড় এবং কোয়েম্বাটুরের মাঝখানে ট্রেনের ধাক্কায় প্রাণ যায় একটি হাতির। প্রায় একই ঘটনার সাক্ষী হয় পশ্চিমবঙ্গের ডুয়ার্সের জঙ্গল।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে