৩ বিশ্ব রেকর্ড গড়ে গিনেস বুকে নাম তুলল মহাকুম্ভ

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতি ১২ বছর অন্তর একবার পূর্ণকুম্ভ আয়োজিত হয়। দেশ-বিদেশের প্রান্ত থেকে বহু পূর্ণার্থীরা ছুটে আসেন গঙ্গাসাগর পাড়ে। বহু বছরের সুপ্রাচীন এই কুম্ভ মেলার ইতিহাস। এই মেলার সঙ্গে জড়িয়ে আছে বহু রহস্য কথা। মহাকুম্ভকে ‘মিনি বিশ্ব’ নামে ডাকা হয়। কেননা গোটা বিশ্ব এসে জড়ো হয় এখানে। পূণ্য স্নানের লোভ সামলাতে পারেন না ভক্তরা। তাই ছুটে আসেন প্রয়াগরাজে। এবার সেই মহাকুম্ভ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলল। এক নয়,দুই নয়, তিন তিনটে মহাকুম্ভের ঘটনা স্থান পেল গিনেস রেকর্ডে।জানেন কী কীভাবে ?

প্রথম বিশ্ব রেকর্ড(ঝাড়ু অভিযান): গত সোমবার, ১৫ হাজার সাফাই কর্মী একসঙ্গে মহাকুম্ভস্থল পরিষ্কার করতে মাঠে নামেন। আর এই ইভেন্টই নাম তুলে ফেলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। জানা গিয়েছে এর আগে এক সঙ্গে এত সাফাই কর্মীর স্বচ্ছ অভিযানের রেকর্ড ছিল কুম্ভমেলারই। ২০১৯ সালে যে অর্ধ কুম্ভ হয়েছিল, তখন একসঙ্গে ১০ হাজার সাফাই কর্মী স্বচ্ছতা অভিযানে নামেন। তবে এবারর ২০২৫ এসে টপকালেন আগের রেকর্ড। স্বচ্ছতা অভিযানে একসঙ্গে ১৫ হাজার সাফাই কর্মী ময়দানে নেমেছিলেন। যা গিনেস ওয়ার্ল্ডের নজর কেড়েছে।

দ্বিতীয় বিশ্ব রেকর্ড(হস্তশিল্প): দ্বিতীয় বিশ্ব রেকর্ডটি ছিল শিল্পীদের জন্য। কেননা মহাকুম্ভে হস্তশিল্পের আখড়া বসেছিল। মহাকুম্ভ নিয়ে ১০ হাজার ১০২ জন একসঙ্গে চিত্রকর্ম করেছিলেন।আগে এই রেকর্ড ছিল ৭ হাজার ৬৬০ জনের।

তৃতীয় বিশ্ব রেকর্ড(গঙ্গা সাফাই অভিযান): মহাকুম্ভে তৃতীয় বিশ্ব রেকর্ডটি হল গঙ্গা সাফাই অভিযান। একসঙ্গে গঙ্গার ৩২৯টি স্থান পরিষ্কার করে গিনেস বুকে নাম তুলেছে মহাকুম্ভ। গঙ্গা সাফাই অভিযানের লক্ষ্য ছিল আধ ঘন্টার মধ্যে একসঙ্গে ২৫০টি স্থান পরিস্কার করা।

এই নিয়ে প্রয়াগরাজের মেয়র গণেশ কেসারওয়ানি, মহাকুম্ভের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা আকাঙ্খা রানা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের কর্তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠক করেন।প্রসঙ্গত, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তরফে লন্ডন থেকে পাঠানো হয় ঋষি নাথকে এবং তিনি এই মহাকুম্ভের ১৫ হাজার সাফাই কর্মীর একসঙ্গে স্বচ্ছতা অভিযানকে খতিয়ে দেখেন।

মঙ্গলবার সকালে রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-র

Asian Games 2026: ফের দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ? জেনে নিন সমীকরণ

টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলা?

এক লিটারে যাবে ২১ কিমি, মাত্র ৭.৮৪ লাখেই মিলছে সাত আসনের গাড়ি

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০, আহত ৮০

দুর্গাপুজোর নামে ‘ভুয়ো পাস’ বিক্রি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ি-সহ কলকাতার ১০ ঠিকানায় ইডি-র তল্লাশি

ঝর্না, লেক আর সবুজের হাতছানি, পুজোর ছুটিতে ঘুরে আসুন ধানবাদ

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স