দিল্লিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী পাল্টানোর ডাক অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বদলের ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার রাতে লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দলীয় বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বলেন, ‘নরেন্দ্র মোদি সব কিছুর নাম বদলে দিচ্ছেন। এবার তাঁকেই বদলানোর সময় এসেছে।’ একই সঙ্গে কেন্দ্রীয স্বরাষষ্ট্র মন্ত্রী অমিত শাহের অধীনস্ত দিল্লি পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ‘আমাদের গায়ে হাত দিন ঠিক আছে, কিন্তু কাল (মঙ্গলবার) জব হোল্ডারদের গায়ে আঁচড় কাটলে তার কঠিন ফল ভুগতে হবে।’

সোমবার যেভাবে রাজঘাটে তৃণমূল কংগ্রেসের শান্তিপূর্ণ অবস্থানে গুন্ডামি করেছে শাহের পুলিশ, তাতে বেজায় ক্ষুব্ধ অভিষেক। তাঁর কথায়, ‘আমরা শান্তিপূর্ণভাবে নীরব থেকেই প্রতিবাদ আন্দোলন করছিলাম। কারও নামে জয়ধ্বনি দেওয়া তো দূরের কথা, একটি রাজনৈতিক স্লোগান পর্যন্ত দিইনি। অথচ আচমকা ঢুকে বলল, পাঁচ মিনিটের মধ্যেব খালি করতে হবে। মহিলা কর্মীদেরও রেয়াত করেনি। গায়ে হাত দিয়েছে। সব ছবি ক্যামেরাবন্দি হয়েছে।’ এর পরেই হুঁশিয়ারি ছুড়ে দিয়ে তিনি  বললেন, ‘‘বিজেপিকে আবার চ্যালেঞ্জ করছি। কাল যদি একটা সাধারণ মানুষের গায়ে আঁচড় পড়ে, তা হলে ফল ভোগ করতে হবে। তৃণমূলের নেতা-মন্ত্রীদের মারুন মেনে নেব। কিন্তু সাধারণ মানুষ জব কার্ড হোল্ডারদের গায়ে হাত পড়লে মেনে নেব না।’’

বাংলার বকেয়া আটকে রাখার হোতা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এদিন বিহারে বসে হুমকি দিয়েছেন, ‘বাংলায় ১০০ দিনের কাজ নিয়ে সিবিআই তদন্তের সুপারিশ করা হবে।’ এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অভিষেক বলেন, ‘আবারও বলছি, সিবিআই তদন্ত করাক।’ এর পরেই মোদি জমানায় বিশ্বাসযোগ্যতা তলানিতে যাওয়া সিবিআইয়ের তদন্ত নিয়ে কটাক্ষ করে তৃণমূল সাংসদ বলেন, ‘সিবিআই আজ পর্যন্ত যা তদন্ত করেছে, তার নিট ফল শূন্য। গত ২ বছরে ২৬টা তদন্তে কিচ্ছু করতে পারেনি। সারদা, রোজভ্যালি কাণ্ডেও তদন্ত করছে সিবিআই। মমতা বন্দ্যোপাধ্যায় তো শ্যামল সেন কমিশন গড়ে টাকা ফেরত দিতে চেয়েছিলেন। কিন্তু সিবিআই তদন্তে কতজন টাকা ফেরত পেল?’

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর