‘সময় ঘনিয়ে আসছে’, মৃত্যুর তিনদিন আগে সমাজমাধ্যমে পোস্ট করিশ্মার প্রাক্তন স্বামীর

গত ৯ জুন, সঞ্জয় তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, "পৃথিবীতে আপনার সময় সীমিত। 'কী হলে' তা দার্শনিকদের উপর ছেড়ে দিন এবং পরিবর্তে 'কেন নয়'-তা ভাবুন।"

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পোলো খেলতে খেলতে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী তথা ব্যবসায়ী সঞ্জয় কাপুর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। কথায় আছে, জন্ম, মৃত্যু, বিবাহ সবটাই বিধাতার লিখন। বৃহস্পতিবার গুজরাতের আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়া এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বোয়িং বিমান দুর্ঘটনার খবর গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। মাত্র ৭ মিনিটেই মৃত্যুর মুখে ঢলে পড়েছেন ২৪১ জন যাত্রী। একজন কোনরকমে লাফ দিতে প্রাণে বেঁচেছেন। তাঁর অবস্থাও এখন আশঙ্কাজনক। এখনও উদ্ধারকার্য চলছে। মৃতদের শনাক্ত করতে DNA পরীক্ষার সাহায্য নেওয়া হবে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশের সমস্ত বিশিষ্ট ব্যক্তিত্বরা। যাদের মধ্যে ছিলেন ব্যবসায়ী সঞ্জয় কাপুরও। যিনি বিমান দুর্ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশ করেছিলেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সমবেদনা জমিয়েছিলেন, আর এটাই ছিল তাঁর শেষ পোস্ট। মৃত্যুই যে কখন হবে, কেউ বলতে পারে না! যে মানুষটি বিমান দুর্ঘটনায় মৃতদের জন্যে দুঃখ প্রকাশ করলেন, সেই মানুষটিই কয়েক ঘন্টার মধ্যে চোখ বুজলেন।

 

২০০৩ সালে করিশ্মার সঙ্গে সঞ্জয় কাপুরের বিবাহ হয়েছিল। তাঁদের দুই সন্তান আছে। কিন্তু শোনা গিয়েছিল, বিয়ের পর সঞ্জয় কাপুরের দ্বারা নির্যাতনের শিকার হয়েছিলেন অভিনেত্রী, এই কারণেই তিনি ডিভোর্সের সিদ্ধান্ত নেন। এবং ২০১৬ সালে তাঁর ডিভোর্স চূড়ান্ত হয়। ডিভোর্সের পরে অভিনেত্রী ছেলে মেয়েকে একাই মানুষ করছেন। কিন্তু গতকাল সঞ্জয় কাপুরের মৃত্যুর পর আচমকাই করিশ্মার জীবনে শোক নেমে এসেছে। কারণ তাঁর সন্তানদের বাবা ছিলেন সঞ্জয় কাপুর। যদিও বর্তমানে প্রিয়া সচদেবের সঙ্গে বিবাহিত ছিলেন সঞ্জয় কাপুর। কিছু বছর আগে সেই ঘরেও সন্তান হয়েছে তাঁর। গতকাল ব্রিটেনে পোলো খেলতে খেলতে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। তবে সঞ্জয় কাপুরের মৃত্যুর পর, তাঁর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ভাইরাল হচ্ছে। যেখানে তিনি পৃথিবীতে সময় সীমিত থাকার বিষয়ে একটি পোস্ট শেয়ার করেছিলেন। সেই পোস্ট দেওয়ার কয়েকদিন পরেই মারা গেলেন সঞ্জয় কাপুর। গত ৯ জুন, সঞ্জয় তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, “পৃথিবীতে আপনার সময় সীমিত। ‘কী হলে’ তা দার্শনিকদের উপর ছেড়ে দিন এবং পরিবর্তে ‘কেন নয়’-তা ভাবুন।” তবে কী আগেই মৃত্যুর আশঙ্কা করেছিলেন সঞ্জয় কাপুর? ব্যবসায়ীর মৃত্যুর টর নেটিজেনরা তার পোস্টটি শেয়ার করছে, এবং তাঁর মর্মান্তিক মৃত্যুর সঙ্গে এই পোস্টের অদ্ভুত সংযোগ লক্ষ্য করেছে।

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

সঞ্জয় এক্স-এ বেশ সক্রিয় ছিলেন এবং তিনি প্রায়শই মাইক্রোব্লগিং সাইটে তাঁর ব্যবসা এবং পোলো জীবন থেকে আপডেট শেয়ার করতেন। জানা গিয়েছে, গতকাল সঞ্জয় কাপুর তাঁর বন্ধুদের সঙ্গে ব্রিটেনে পোলো খেলছিলেন। তখনই তিনি দুর্ঘটনাক্রমে একটি মৌমাছি গিলে ফেলেন, যা তাঁর গলায় আটকে যায়, ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরেই হার্ট অ্যাটাকের শিকার হন তিনি। তিনি সোনা কমস্টারের চেয়ারম্যান ছিলেনহ। মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী প্রিয়া সচদেব এবং তাদের ছেলে আজারিয়াসকে রেখে গিয়েছেন। করিশ্মার সঙ্গে তাঁর দুটি সন্তান রয়েছে – সামাইরা এবং কিয়ান। ২০২৩ সালে, সঞ্জয় এবং করিশ্মাকে শেষবার মুম্বাইতে এদিকে ডিনার করতে একটি রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছিল। এদিকে গতকাল সঞ্জয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই, করিনা কাপুর খান, সইফ আলি খান, অমৃতা অরোরা, মালাইকা অরোরা এবং অন্যান্যরা করিশ্মার পাশে ছুটে আসেন। তবে অভিনেত্রী এখনও তার সন্তানদের বাবার মৃত্যু সম্পর্কে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি। করিশ্মার আগে, সঞ্জয় বিখ্যাত ফ্যাশন ডিজাইনার নন্দিতা মাহতানির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।


				

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়