স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে ধর্নায় বসা তৃণমূল সাংসদদের টেনেহিঁচড়ে হেফাজতে নিল দিল্লি পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : বাংলার ভোট কৌশলী সংস্থা I-PAC-র অফিসে ইডির হানা দেওয়ার প্রতিবাদে সোচ্চার হয়েছে তৃণমূল। বৃহস্পতিবার I-PAC-র কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর প্রতিবাদে শুক্রবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অফিসের বাইরে ধর্নায় বসেছেন তৃণমূলের কয়েকজন সাংসদ। কলকাতার পাশাপাশি দিল্লিতেও ছড়িয়ে তাঁর আঁচ।

সূত্রের খবর, বৃহস্পতিবার ইডির অভিযানের পর শুক্রবার তৃণমূলেক সাংসদরা প্রতিবাদী পোস্টার প্ল্যাকার্ড নিয়ে ধর্নায় বসেছেন। স্বরাষ্ট্রমন্ত্রকের অফিসের বাইরে বসে রয়েছেন তৃণমূল সাংসদ সাকেত গোখেল, ডেরেক ও ব্রায়েন, শতাব্দী রায়, শর্মিলা সরকার, মহুয়া মৈত্র, কীর্তি আজাদ ও বাপী হালদার। তাঁদের হাতে রয়েছে প্রতিবাদী শ্লোগান। কোথাও লেখা অমিতা শাহ+ ইডি= বাংলার মানুষ। কোথাও লেখা- মোদি-শাহের নোংরা কৌশল প্রত্যাখান করছে বাংলা। স্বরাষ্টিরমন্ত্রকের সামনে থেকে তাঁদের টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। প্রিজন ভ্যানে তোলা হয়েছে তাঁদের।

বৃহস্পতিবার সকালে কলকাতার সল্টলেকে আইপ্যাকের অফিসে হানা দিয়েছিল ইডি আধিকারিকরা। কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে হানা দিয়েছিলেন তাঁরা। ভোটকৌশলী সংস্থা হিসেবে পরিচিত আইপ্যাক। এবার সেই সংস্থার অফিসেই হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সূত্রের খবর,  দিল্লিতে নথিভুক্ত হওয়া একটি পুরোনো মামলায় তল্লাশির জন্যই এদিন অভিযান চালানো হয়েছে। আইপ্যাকের অফিস এবং কর্ণধারের অফিসে হানা দেওয়ার জেরে রাজনৈতিক ক্ষেত্রে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মুখ্যমন্ত্রীও পৌঁছে গিয়েছিলেন সেখানে। তিনি বলেন, দলীয় সব তথ্য ট্রান্সফার করা হয়েছে। দলীয় ট্র্যাটেজি হাতিয়ে নেওয়ার চেষ্টা তিনি এই ঘটনাকে অপরাধ বলে মনে করেন। নাম না করে বিজেপির আইটি সেল এর প্রধান অমিত মালব্যকে ক্যাডার বলে অভিহীত করেন মমতা।

অমিত শাহকে ন্যাস্টি হোমমিনিস্টার বলে বিদ্রুপ করেছেন। প্রতীক জৈনের (Pratik Jain) বাড়িতে যা করেছে, আই-প্যাকের অফিসেও তাই করেছে। রাজনৈতিক ও অর্থনৈতিক নথি নিয়ে গিয়েছে।

সুইডেনকে ৫-১ গোলে গুঁড়িয়ে প্রথম জয় পেল নেদারল্যান্ডস

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু