ফের গ্রেফতার তৃণমুলের জাতীয় মুখপাত্র সাকেত গোখেল

এই নিয়ে এক মাসের মধ্যে তিন বার সাকেতকে গ্রেফতার করল গুজরাত পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের গ্রেফতার তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে (Saket Gokhale)। অর্থ অপব্যবহারের অভিযোগে তাঁকে গ্রেফতার করল গুজরাত পুলিশ। ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে সংগ্রহ করা অর্থের অপব্যবহারের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হল। এই নিয়ে এক মাসের মধ্যে তিন বার সাকেতকে গ্রেফতার করল গুজরাত পুলিশ। দলের মুখপাত্রের গ্রেফতারি নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।

উল্লেখ্য এর আগে দু বার সাকেতকে গ্রেফতার করে গুজরাত পুলিশ। গুজরাতের মোরবি সেতু ভেঙে পড়ার পরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে টুইট করায় ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে জয়পুর বিমানবন্দর থেকে তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্রকে গ্রেফতার করে গুজরাত পুলিশের সাইবার সেল। প্রথমে দুদিনের জন্য তাঁকে পুলিশি হেফাজতে পাঠানো হয়। এরপর আদালত তাঁর জামিন মঞ্জুর করার পর মুক্তি পান। কিন্তু ওই জামিনের কয়েক ঘন্টার মধ্যে আমদাবাদের সাইবার থানা থেকে বেরনোর সময়ে তাঁকে ফের গ্রেফতার করা হয়। যদিও কী কারণে তৃণমূল কংগ্রেসের মুখপাত্রকে গ্রেফতার করা হয়েছিল তা স্পষ্ট করে জানায়নি গুজরাত পুলিশ।  

দলীয় মুখপাত্রকে গ্রেফতার করা নিয়ে সেই সময় ক্ষোভ উগরে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লিখেছিলেন, ‘আদর্শ আচরণ বিধি বহাল থাকা সত্বেও গুজরাত পুলিশ তিন দিনের ব্যবধানে সাকেত গোখলেকে দুবার গ্রেফতার করেছে। নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে  আত্মসমর্পণ করে ধারাবাহিকভাবে বিজেপির অনুগত হিসেবে কাজ করে চলেছে। দেশের গণতন্ত্র ঘোর বিপদে।’ সাকেতের গ্রেফতারির বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

১৫ অগস্টের মধ্যে ই-কেওয়াইসি না করলেই বিপত্তি! বড় ঘোষণা কেন্দ্রের

হাইকোর্টে মেলেনি স্বস্তি! চোখের চিকিৎসায় বিদেশ যেতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

ভাঙা পা নিয়েই ১৫০ কিলোমিটার ট্রাইসাইকেল চালালেন বৃদ্ধ, বাঁচার জেদে হার মানল যন্ত্রণা

ইটাহারে মর্মান্তিক পথদুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল ৩ শ্রমিকের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

শিক্ষককে খুন করে আত্মঘাতী ছাত্র, সাত সকালেই হাড়হিম কাণ্ড স্কুলে

ভারত-শ্রীলঙ্কা প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিং শ্রীলঙ্কার, দলে থাকছেন না শুভমন গিল

স্বামীর ল্যাপটপ খুলতেই ‘আই লাভ ইউ’ মেসেজ, পরকীয়া ফাঁস হতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন..

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

ফেসবুকে এক মহিলার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ, ৬.৩১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত কৃষক

বাজারে আসছে নয়া সংস্থা, ফুড ডেলিভারিতে কমতে পারে চার্জ

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা