শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে নিজেদের দলনেতা বেছে নিতে সোমবার (৮ জুন) রাতে শতাব্দী রায়ের বাড়িতে বৈঠকে বসেছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। আর ওই বৈঠক শুরুর মুখেই সেখানে পৌঁছে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর হাজির হওয়া নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষরা মনে করছেন, ‘বিজেপি শীর্ষ নেতৃত্বের তরফ থেকে বিশেষ বার্তা নিয়েই তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠকে হাজির হয়েছেন শুভেন্দু।’

এদিন সকালেই তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীর নেতা কাকলি ঘোষদস্তিদারের বাংলোতে বৈঠকে বসেছিলেন ঘাসফুল শিবিরের বিদ্রোহী সাংসদরা। কমপক্ষে ১৪ সাংসদ ওই বৈঠকে হাজির ছিলেন। পরে ওই সাংসদরা এনডিএ’তে যোগ দেওয়ার আর্জি নিয়ে পৌঁছে গিয়েছিলেন বিজেপির অন্যতম রাজনৈতিক ম্যানেজার ভূপেন্দ্র যাদবের বাড়িতে। ঘটনাচক্রে ওই সময়ে সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা দুটো পর্যন্ত চলে বৈঠক। বিদ্রোহী শিবিরের নেত্রী কাকলি ঘোষদস্তিদার পরে সাংবাদিকদের জানান, ২০ জন সাংসদ নিজেদের আলাদা গোষ্ঠী হিসেবে স্বীকৃতি চেয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন। ওই ২০ সাংসদ এনডিএ’কে সমর্থন জানানোরও সিদ্ধান্ত নিয়েছেন। এদিন অবশ্য দিল্লিতে ছিলেন না লোকসভার অধ্যক্ষ। তিনি চণ্ডীগড়ে গিয়েছিলেন। রাজধানীতে ফিরলে ফের তাঁর সঙ্গে দেখা করা হবে।

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকারী সাংসদদের নেতৃত্ব কে দেবেন তা নিয়ে সিদ্ধান্ত নিতে সন্ধ্যায় বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের বাংলোতে ফের বৈঠকে বসেছেন বিদ্রোহী শিবিরের সাংসদরা। বৈঠকে যোগ দিতে এদিন সবার আগে পৌঁছে যান মথুরাপুরের সাংসদ বাপি হালদার, মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান ও বোলপুরের সাংসদ অসিত কুমার মাল। সন্ধে সাতটা নাগাদ পৌঁছান জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ শর্মিলা সরকার ও কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া।

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

মেমারি পুরসভায় চেয়ারম্যান সহ ১১জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, মিষ্টি বিলি বিজেপির

‘ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য কেন্দ্রের’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বকাপ জিতলে গোঁফ-দাড়ি রাখবেন দুনিয়া কাঁপানো তারকা ফুটবলার