ফের জামিন পেলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র সাকেত গোখেল

যদিও এদিন জামিন পাওয়ার পরে ফের গ্রেফতারের আশঙ্কায় ভুগছেন গোখেল।

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: ফের মুখ পুড়ল গুজরাত পুলিশের। ফের জামিন পেলেন তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখেল। শুক্রবার গুজরাযের মোরবি আদালতের বিচারক তৃণমূল কংগ্রেস মুখপাত্রের জামিন মঞ্জুর করেছেন। যদিও এদিন জামিন পাওয়ার পরে ফের গ্রেফতারের আশঙ্কায় ভুগছেন গোখেল।

গুজরাতের মোরবি সেতু ভেঙে পড়ার পরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে টুইট করায় গত মঙ্গলবার ভোরে জয়পুর বিমানবন্দর থেকে তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্রকে গ্রেফতার করে গুজরাত পুলিশের সাইবার সেল। প্রথমে দুদিনের জন্য তাঁকে পুলিশি হেফাজতে পাঠানো হয়। বৃহস্পতিবারই তাঁর জামিন মঞ্জুর করা হয়। কিন্তু ওই জামিনের কয়েক ঘন্টার মধ্যে আমদাবাদের সাইবার থানা থেকে বেরনোর সময়ে তাঁকে ফের গ্রেফতার করা হয়। যদিও কী কারণে তৃণমূল কংগ্রেসের মুখপাত্রকে গ্রেফতার করা হয়েছিল তা স্পষ্ট করে জানায়নি গুজরাত পুলিশ।  

দলীয় মুখপাত্রকে তিনদিনের মধ্যে দুবার গ্রেফতার করা নিয়ে এদিন সকালেই ক্ষোভ উগরে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।  টুইটে তিনি লেখেন, ‘আদর্শ আচরণ বিধি বহাল থাকা সত্বেও গুজরাত পুলিশ তিন দিনের ব্যবধানে সাকেত গোখলেকে দুবার গ্রেফতার করেছে। নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে  আত্মসমর্পণ করে ধারাবাহিকভাবে বিজেপির অনুগত হিসেবে কাজ করে চলেছে। দেশের গণতন্ত্র ঘোর বিপদে।’ গুজরাত পুলিশের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেন, ‘একজন অভিনেতা কাম রাজনেতা ধারাবাহিকভাবে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছেন, কমিশন মুখ ফিরিয়ে নিচ্ছে। অথচ তৃণমূলের মুখপাত্র যখন একটি মামলায় জামিন পেয়ে বিমানবন্দরে যাচ্ছিলেন, তখনই তাঁকে কমিশন গ্রেফতার করাচ্ছে। এই জন্যই কমিশনকে দালাল ভাবে সুপ্রিম কোর্ট।’

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা! মন্দিরের ছাদ ভেঙে কমপক্ষে মৃত ৫, আটকে একাধিক পুণ্যার্থী

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে একদিনের কেরিয়ারে প্রথম শতরান হাশমাতুল্লাহ শাহিদির

বৃষ্টির রাতে ফাঁকা মন্দিরে হানা চোরেদের, দেবীর গয়না খুলতেই যা ঘটল……

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক