এই মুহূর্তে

Auto Expo 2023: অংশ নিচ্ছে না নিশান, অডি, মার্সিডিজ সহ নামী গাড়ি নির্মাতারা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তিন বছর বাদে আগামী বুধবার থেকে ফের শুরু হচ্ছে বিভিন্ন সংস্থার গাড়ি ও যন্ত্রাংশ প্রদর্শনী অটো এক্সপো-২০২৩।  রাজধানীর প্রগতি ময়দানের পরিবর্তে চলতি বছর গ্রেটার নয়ডার ইন্ডিয়া এক্সপো মার্টে বসছে ওই প্রদর্শনী। ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের একাধিক গাড়ি নির্মাতা সংস্থা প্রদর্শনীতে অংশ নিলেও নিশান, অডি, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, বিএমডব্লিউ, ভোকসওয়াগন, মার্সিডিজ বেঞ্জের মতো নামী গাড়ি নির্মাতারা প্রদর্শনীতে সামিল হচ্ছে না। যদিও কী কারণে ওই সিদ্ধান্ত তা জানা যায়নি। নামী সংস্থাগুলি না থাকায় প্রদর্শনীর জৌলুস অনেকটাই ফিকে হবে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

২০২০ সালে শেষ বারের মতো দিল্লির প্রগতি ময়দানে অটো এক্সপো অনুষ্ঠিত হয়েছিল। ২০২২ সালে ফের প্রদর্শনী হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে দেওয়া হয়। উদ্যোক্তাদের পক্ষে জানানো হয়েছে, চলতি বছরের প্রদর্শনীতে গাড়ি নির্মাণ শিল্পের সঙ্গে জড়িত মোট ৭০টি সংস্থা অংশ নিচ্ছে। মারুতি সুজুকি, হুন্ডাই, টাটা মোটরস, টয়োটা, কিয়া, এমজি, বিওয়াইডি, টয়োটা, এই সংস্থাগুলি এই এক্সপোতে তাদের নতুন গাড়ি দর্শক তথা ক্রেতাদের সামনে হাজির করবে। প্রদর্শনীতে দুই চাকা থেকে শুরু করে চার চাকার ছোট যানের পাশাপাশি বাণিজ্যিক যানও থাকছে। গাড়ি ও যন্ত্রাংশ নির্মাণ সংস্থা ছাড়াও আর্থিক প্রতিষ্ঠান এবং অটো বীমা কোম্পানিগুলিও অংশ নেবে।  

আগামী বুধবার প্রদর্শনী শুরু হলেও প্রথম দুদিন শুধুমাত্র সংবাদকর্মী এবং বাণিজ্যিক সংস্থার প্রতিনিধিদের প্রবেশের অনুমতি থাকছে। সাধারণ মানুষের জন্য ১৩ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি প্রদর্শনীতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। সমাপ্তির দিন বাদে অন্যান্য দিন সকাল এগারোটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনী। ক্রেতা ও দর্শকদের সুবিধার কথা মাথায় রেখে প্রায় আট হাজার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

কর্মক্ষেত্রে সুখী পরিবেশের জন্য চালু হচ্ছে দেশের প্রথম পুরস্কার

CBSC-র দশম শ্রেণীর ফলাফল প্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট?

অর্থ পাচার মামলায় প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরাকে তলব দিল্লির আদালতের

১৫০ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL, জলের দরে মিলছে ২ জিবি ডেটা ও আনলিমিটেড কল

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ফের পিছিয়ে গেল ডিএ সংক্রান্ত মামলার শুনানি, নতুন তারিখ দিল সুপ্রিম কোর্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ