সব ধর্মীয় প্রতিষ্ঠানে অভিন্ন আইন: মামলাই খারিজ করে দিল সুপ্রিম কোর্ট

মামলা দায়ের হয়েছিল সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির এজলাসে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  সব ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য এক আইন সংক্রান্ত মামলার শুনানিতেই রাজি হল না সুপ্রিম কোর্ট। মামলা দায়ের হয়েছিল সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূডের এজলাসে।

পিটিশন দাখিল করেন অশ্বীনি কুমার, যেখানে তিনি বলেন, দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, দাতব্য সংগঠন, দাতব্য প্রতিষ্ঠান এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনের জন্য এক আইন কার্যকর করতে সর্বোচ্চ আদালত কেন্দ্রকে নির্দেশ দিক। আবেদনকারী জানান, সপ্তম তফশিলের তৃতীয় তালিকা ১০ এবং ২৮ নম্বরে বিবৃত বয়ান এবং সংবিধানের ১৪-১৫ নম্বর ধারা অনুসারে দেশে ওয়াকফ এবং ওয়াকফ সম্পত্তির জন্য পৃথক আইন হতে পারে না। তাঁর যুক্তি, ১৯৯৫-য়ের ওয়াকফ ৪, ৫, ৬, ৭, ৮ এবং ৯ ধারা একতরফা এবং ভারতীয় সংবিধানের ১৪ এবং ১৫ ধারাকে লঙ্ঘন করছে। এই দুই ধারাকে সুপ্রিম কোর্ট অসাংবিধানিক হিসেবে ঘোষণা করুক।

মামলা শুনতেই রাজি হয়নি ডি ওয়াই চন্দ্রচূড়ের এজলাস। প্রধান বিচারপতি জানিয়েছেন, সুপ্রিম কোর্ট এই ব্যাপারে আইন তৈরির জন্য সংসদকে নির্দেশ দিতে পারে না। এটা আদালত এক্তিয়ার বহির্ভূত বিষয়। কোনও আইনকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হলে আদালত সেই মামলা শুনতে পারে।

অশ্বীনি কুমার এও বলে, সংবিধানের ১৪-১৫ ধারার দৌলতে সুপ্রিম কোর্ট এই ব্যাপারে কেন্দ্র অথবা আইন কমিশনকে নির্দেশ দিক। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মামলা শুনতে অস্বীকার করায় অশ্বীনি কুমার মামলা প্রত্যাহার করে নেন।

উল্লেখ করা যেতে পারে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি নির্বাচনের প্রচারে রাজ্যবাসীকে আশ্বাস দিয়ে বলেছিলেন, ক্ষমতায় এলে বিজেপি রাজ্যে চালু করবে অভিন্ন দেওয়ানিবিধি।

আরও পড়ুন উত্তরাখণ্ডে কার্যকর হবে অভিন্ন দেওয়ানি বিধি, ঘোষণা ধামির

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার