এই মুহূর্তে




ফের মুখ পুড়ল সিবিআইয়ের, সুশান্ত রাজপুত মামলায় সতর্ক করল সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিনিধিঃ সুশান্ত সিং  রাজপুতের মৃত্যু সংক্রান্ত মামলায় অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। অভিনেত্রী এবং তাঁর বাবা এবং ভাইয়ের বিরুদ্ধে  লুক-আউট সার্কুলার নোটিশ দিয়েছিল সিবিআই। আর সেটি বাতিল করে দেয় বম্বে হাইকোর্ট। এরপর সেই  রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় মহারাষ্ট্র সরকার। তবে শেষ পর্যন্ত শীর্ষ আদালতে ও বহাল রাখল হাইকোর্টের রায়।

এদিন বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে ছিল   সুশান্ত সিং রাজপুত মামলার শুনানি। আর সেইসময় বিচারপতি গাভাই সিবিআইয়ের উদ্দেশ্যে বলেন, ‘আমরা আপনাকে সতর্ক করছি এইভাবে পিটিশন দাখিল করবেন না। ‘ পাশাপাশি সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে, অভিযুক্তদের মধ্যে একজন হাই প্রোফাইল ব্যক্তি বলে এইভাবে হাইকোর্টের রায় নিয়ে প্রশ্ন তোলা হল? শুধু সিবিআই নয় এদিন  সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ে মহারাষ্ট্র সরকার।

উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন মৃত্যু হয়  অভিনেতা সুশান্ত সিং রাজপুতের । এরপরেই সিবিআই অভিনেত্রী রিয়া চক্রবর্তী, তাঁর ভাই শৌভিক চক্রবর্তী, তাঁর বাবা লেফটেন্যান্ট কর্নেল ইন্দ্রজিৎ চক্রবর্তী এবং তাঁর মা সন্ধ্যা চক্রবর্তীর বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করেছিল। তবে পরে বম্বে হাইকোর্ট লুকআউট সার্কুলারগুলি বাতিল করে দেয়। আর তা নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয় মামলা। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মেসির, মাঠে হাজির রাহুল গান্ধিও

আড়াই লাখ টাকার পোষা ম্যাকাওকে বাঁচানোর চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ব্যবসায়ীর, কী করল পাখি?‌

বামেদের হটিয়ে তিরুঅনন্তপুরম পুরনিগম দখল করল বিজেপি, খুশিতে ডগমগ ‘মোদিভক্ত’ শশী থারুর

কলকাতায় শাহরুখ তুললেন সেলফি, রবিবার মুম্বইতে মেসির সঙ্গে দেখা করবেন করিনা

রিকি কেজের বেঙ্গালুরুর বাড়িতে ডাকাতি, কার উপর আঙুল তুললেন গ্র্যামিজয়ী সুরকার?

যুবভারতী থেকে শিক্ষা, মেসির জন্য বিশেষ নিরাপত্তা মুম্বই পুলিশের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ