জঙ্গি হামলার জবাব কীভাবে? মোদির বাসভবনে শুরু উচ্চপর্যায়ের বৈঠক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপরে জঙ্গি হামলার জবাব কীভাবে দেওয়া হবে তা চূরান্ত করতে বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে শুরু হয়েছে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর (সিসিএস) বৈঠক। উচ্চ পর্যায়ের ওই বৈঠকে উপস্থিত রযেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) ‘মিনি সুই‍ৎজারল্যান্ড’ হিসাবে পরিচিত অনন্তনাগের পহেলগাঁওয়ের বৈসারনের এক রিসর্টে অতর্কিতে হামলা চালিয়ে এলোপাথাড়ি গুলিতে ২৬ নিরীহ পর্যটককে খুন করে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামে এক জঙ্গি সংগঠনের সন্ত্রাসীরা। ওই ভয়াবহ হামলার কবর পেয়েই সংযুক্ত আরব আমিরশাহি সফর কাটছাঁট করে বুধবার সকালে দেশে ফেরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরেই উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন তিনি। তড়িঘড়ি বৈটক ডাকা হয় নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর।

সন্ধে ছয়টার পরে প্রধানমন্ত্রীর ৭ নম্বর লোককল্যাণ মার্গের বাসভবনে শুরু হয়েছে ওই বৈঠক। শ্রীনগর থেকে দিল্লি পৌঁছেই বৈঠকে যোগ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে ঢোকার মুখে তাঁর হাতে ছিল লাল রংয়ের একটি ফাইল। সূত্রের খবর, কারা জঙ্গি হামলায় জড়িত, কীভাবে হামলা সংগঠিত হয়েছে সেই সব তথ্য রয়েছে ফাইলটিতে।

পহেলগাঁওয়ের জঙ্গি হানা নিয়ে গতকাল থেকেই ক্ষোভে ফুঁসছেন দেশবাসী। সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের বিভিন্ন পেশার বিশিষ্টজনেরা হামলায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হয়েছেন। কেন্দ্রের উপরে বদলা নেওয়ার চাপ ক্রমশই বাড়ছে। কীভাবে বদলা নেওয়া হবে অর্থা‍ৎ প্রত্যাঘাত করা হবে, সেই রণকৌশল নির্ধারণেই নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রীগো্ষ্ঠী বৈঠকে বসেছে বলে জানা গিয়েছে। বৈঠকের আগেই কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ হুঙ্কার দিয়েছেন, ‘জঙ্গিদের এমন জবাব দেওয়া হবে যে সারাজীবন মনে রাখবে।’

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

খাস কলকাতায় অবৈধ অস্ত্র কারখানার হদিশ পেল রাজ্য পুলিশের এসটিএফ, উদ্ধার বন্দুক-পিস্তল, কার্তুজ

পড়াশোনার বয়স নেই! সরপঞ্চ হওয়ার আশায় ৬৩ বছর বয়সে মাধ্যমিক পাশ করলেন হরিয়ানার সুশীলা

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

হাইজ্যাকের সঙ্কেত ,জয়পুরে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের বহুতলে, মৃত ২

মাথায় আগুনের কলসি, হাতে মশাল, রাজকোটের মহিলাদের অনন্য গরবা দেখে থমকাল নেটমহল

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

আশুতোষ-সৌরভদের গ্রেফতার করা হয়েছে! আদালতে পেশের পর তিহাড়ে পাঠানো হবে, দাবি সিজেপির

বৈভবকে ঘিরে জল্পনা! সিরিজ জিততে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

ক্যামাক স্ট্রিটকাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় তলব, আজ হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

আমেরিকায় হারিকেনের তাণ্ডবে মৃত ৮, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ