সিমলায় শুরু তুষারপাত, বাড়ছে পর্যটকদের ভিড়  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মরশুমের প্রথম তুষারপাত শুরু হয়েছে সিমলায়। আর  তাতেই আনন্দিত হোটেল মালিক থেকে শুরু করে পর্যটকেরা। হিমাচল প্রদেশের বিভিন্ন অংশে নতুন করে তুষারপাতের জেরে উত্তর ভারতের পর্যটকরা সিমলায় আসতে শুরু করেছে।

হিমাচল প্রদেশের রাজধানী সিমলায় দীর্ঘ বিরতির পর শুরু হয়েছে তুষারপাত। তবে ভারী তুষারপাতের জেরে সিমলায় বেশ কিছু এলাকা বন্ধ হয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় লাহুল-স্পিতি, কিন্নর, চাম্বা, কুল্লু, কাংড়া, মান্ডি, সিরমৌর এবং সিমলা জেলার বেশিরভাগ জায়গায় তুষারপাত হয়েছে। এছাড়াও সিমলা জেলার ডোদরা কাওয়ার অঞ্চলের খাড়াপাথর, টিক্কার, মান্ডোল, নারকান্ডা এবং উঁচু এলাকায়ও তুষারপাত শুরু হয়েছে। তবে এই তুষারপাত নিয়ে আনন্দিত পর্যটকেরা।

এই তুষারপাত নিয়ে পঞ্জাব থেকে আসা এক পর্যটক অতুল জৈন বলেন আমি সবাইকে এখানে আসার এবং এখানকার সুন্দর আবহাওয়া উপভোগ করার জন্য অনুরোধ করব।“ এছাড়াও দিল্লি থেকে আসা এক পর্যটক জিনু বলেন, ‘আমার স্বপ্ন সত্যি হয়েছে। চারপাশের মনোরম দৃশ্য। তুষারপাত দেখার জন্য নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। সবার উচিত এখানে এসে নতুন অভিজ্ঞতার নেওয়ার।‘ অন্যদিকে তুষারপাত স্থানীয় হোটেল ব্যবসায়ীদেরও আনন্দিত করেছে। কারণ, সিমলা মূলত চলে পর্যটন শিল্পে ওপরেই। একথায় সিমলায় তুষারপাত শুরু হওয়ায় আনন্দিত সকলেই।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ