রাওয়াতের কপ্টার দুর্ঘটনায় ‘ট্রাই সার্ভিস তদন্ত’, পার্লামেন্টে ঘোষণা রাজনাথের

ভারতীয় বিমান বাহিনী সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় ট্রাই সার্ভিস তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের নেতৃত্ব দিচ্ছেন এয়ার মার্শাল মানবেন্দ্র সিং

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার দুপুরে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভারতীয় সেনার সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াতের। একইসঙ্গে তাঁর স্ত্রী মধুলিকা-সহ আরও ১১ জন সেনাকর্মীর মৃত্যু হয়েছে ওই দুর্ঘটনায়। বৃহস্পতিবার গভীর শোক জ্ঞাপণ করে পার্লামেন্টের দুই কক্ষেই দুই মিনিট নীরাবতা পালন করেন সাংসদরা। এরপর কপ্টার দুর্ঘটনা নিয়ে বিবৃতি দেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ‘ভারতীয় বিমান বাহিনী সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় ট্রাই সার্ভিস তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের নেতৃত্ব দিচ্ছেন এয়ার মার্শাল মানবেন্দ্র সিং। তদন্তকারী দল গতকালই ওয়েলিংটনে পৌঁছে তদন্ত শুরু করেছে’। পাশাপাশি তিনি আরও জানান, এই দুর্ঘটনায় একমাত্র জীবিত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং ওয়েলিংটনের সামরিক হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। তাঁর জীবন বাঁচাতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে।

বৃহস্পতিবার অধিবেশনের শুরুতেই লোকসভায় এমআই-১৭ চপার দুর্ঘটনা নিয়ে বিবৃতি দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ‘চপার দুর্ঘটনায় ১৪ জনের মধ্যে সস্ত্রীক চিফ অফ ডিফেন্স স্টাফ-সহ ১৩ জনের মৃত্যু হয়েছে। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ওয়েলিংটনের সেনা হাসপাতালে চিকিৎসা চলছে দুর্ঘটনায় একমাত্র জীবিত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের। লাইফ সাপোর্টে রয়েছেন তিনি। দ্রুত তাঁর আরোগ্য কামনা করছি। প্রয়োজনে তাঁকে অন্য হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা করানো হবে। রাজনাথ সিং আরও জানান, নিহতদের দেহ বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে বায়ুসেনার বিমানে দিল্লিতে আনা হবে। তারপর রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য পালিত হবে। জেনারেল রাওয়াতের শেষকৃত্য পুর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে বলেও জানিয়েছেন তিনি।

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা