বাংলার দুই মাইক্রো অবজার্ভারকে বেধড়ক মারধর বিজেপি শাসিত রাজ্যে, তদন্ত শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি: এতদিন চলছিল পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ। বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকরা কাজ করতে হলে তাঁদের মারধর করা, জোর করে জয় শ্রীরাম বলানো, টাকা–পয়সা কেঁড়ে নেওয়া এবং হত্যা‌ করার মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ। এবার লাগম ছাড়িয়ে গেল। ওড়িশায় এবার ছেলে ধরা সন্দেহে নয়াগ্ৰাম ব্লকে কর্মরত দুই মাইক্রো অবজার্ভারকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠল। এই ঘটনায় ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে। এই দু’‌জনকে বেধড়ক মারধর করার জেরে জখম দু’জনকে ওই রাজ্যেরই জলেশ্বরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে এই ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, রাজ্য পুলিশের পক্ষ থেকে ওড়িশার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এমনকী প্রশাসনের উদ্যোগে আক্রান্ত দু’‌জন মাইক্রো অবজার্ভারকে ঝাড়গ্রামে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে। কেন এমন ঘটনা ঘটল?‌ সেটা জানতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। পুলিশ সূত্রে খবর, এই দু’‌জন আক্রান্ত মাইক্রো অবজার্ভারের নাম—কৌশিক হাঁসদা এবং সমীক হাজরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিজেপি শাসিত রাজ্যে বাংলার মানুষজনের উপর হামলা করা নিয়ে সরব হয়েছেন। তারপরও এমন ঘটনা ঘটছে।

অন্যদিকে প্রশাসন সূত্রে খবর, সমীক হাজরা পূর্ব বর্ধমানের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কর্মরত এবং নয়াগ্ৰামে মাইক্রো অবজার্ভারের দায়িত্বে ছিলেন। গতকাল ওড়িশার বালাসোর জেলার রাজনগর এলাকায় গিয়েছিলেন কৌশিক এবং সমীক। সেখানকার কিছু বাসিন্দা তাঁদের ছেলেধরা সন্দেহে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এমনকী তাঁদের স্থানীয় মানুষজন আটকে রাখেন বলেও অভিযোগ। এই ঘটনায় কৌশিক হাঁসদা গুরুতর জখম হন। তিনি বাঁকুড়ার রানীবাঁধ এলাকার বাসিন্দা।

এছাড়া ঝাড়গ্রামের জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর জানান, ওড়িশা পুলিশের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে। স্থানীয় থানায় অভিযোগ দায়ের হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সবরকম সহায়তা করা হচ্ছে। নয়াগ্ৰামের বিডিও শান্তনু সরকারও ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সবটা খতিয়ে দেখা হচ্ছে। দুই মাইক্রো অবজার্ভারকে হুমকি দেওয়ার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও ভাইরাল হওয়া ভিডিও’‌র সত্যতা যাচাই করেনি ‘‌এই মুহূর্তে’‌ বাংলা ডিজিটাল।

টিকিট ফেলতে গিয়ে চক্ষু চড়কগাছ! বাক্সের ভিতর গুটিসুটি হয়ে ঘুমোচ্ছে ‘চারপেয়ে’, ভাইরাল ভিডিও

সকাল থেকে একটাও বিক্রি হয়নি, প্লিজ.., খুদে বিক্রেতার আর্তির ভিডিও ভাইরাল

মাঠে প্র্যাক্টিস চলাকালীন শুভমনের সঙ্গে বিরাটের ঝগড়া! ভাইরাল ভিডিও

মুম্বইগামী দুরন্ত এক্সপ্রেসে হামলা দুষ্কৃতীদের, ভাঙল জানলার কাচ, জখম ৪

ঝাড়ফুঁকের নামে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ৫৫ বছরের ‘ভণ্ড’ তান্ত্রিক

মধ্যমগ্রামে মহিলার থেকে কাটমানি নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় বিজেপি নেতা

নিখোঁজের ২ দিন পর জলাশয়ে মিলল যুবকের ক্ষতবিক্ষত দেহ, আত্মহত্যা নাকি খুন?

এশিয়াডে কবাডি টুর্নামেন্টে ইরানকে হারিয়ে সোনা জিতল ভারতের মেয়েরা

সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

গণেশ পুজোর প্যান্ডেলে ঘুমের মধ্যেই ভয়াবহ পরিণতি, বিদ্যুতের তার ছিঁড়ে মৃত ৪

সেলিমদের আপত্তি উপেক্ষা করেই মমতার সঙ্গে ফোনে কথা সিপিএম সম্পাদক বেবির

পাষণ্ড বাবার হাতে নাবালকের করুণ মৃত্যু! খুঁটিতে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ