ফের উত্তপ্ত মণিপুর, কুকি জঙ্গিদের বোমা হামলায় নিহত ২ শিশু

কুকি-মেইতি সংঘর্ষে আবারও উত্তপ্ত মণিপুর, সোমবার (৬ এপ্রিল) থেকে আবারও সহিংসতা ছড়িয়ে পড়েছে রাজ্যে। যাতে অকালেই শেষ হয়ে গেল নিষ্পাপ দুই প্রাণ

Share:

নিজস্ব প্রতিনিধি: কুকি-মেইতি সংঘর্ষে আবারও উত্তপ্ত মণিপুর, সোমবার (৬ এপ্রিল) থেকে আবারও সহিংসতা ছড়িয়ে পড়েছে রাজ্যে। যাতে অকালেই শেষ হয়ে গেল নিষ্পাপ দুই প্রাণ। মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর রাতে বিষ্ণুপুর জেলায় ট্রংলাওবি গ্রামে কুকি জঙ্গিদের বোমা হামলায় দুই শিশু নিহত হয়েছে। পাশাপাশি উখরুলে নতুন করে গোলাগুলির শব্দ শোনা গিয়েছে। যার ফলে মণিপুরে উত্তেজনা আরও তীব্র হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গতকাল রাত প্রায় ১.০৫ মিনিট নাগাদ গ্রামবাসীদের ঘুমিয়ে থাকার সুযোগে সেখানে কুকি জঙ্গিরা বোমা হামলা চালায়। তবে বিস্ফোরক ওই গ্রামের একটি বাড়িতে আঘাত হানে, যেখানে একজন মহিলা তাঁর পাঁচ বছরের শিশুপুত্র এবং শিশুকন্যাঁকে নিয়ে ঘুমিয়েছিলেন।

তখনই তাঁদের বাড়ির ওপর বোমা পড়ে বিস্ফোরিত হয়। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও দুই শিশুকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। তাঁদের মা এখন চিকিৎসাধীন। মণিপুর সহিংসতার পর থেকে এই সীমান্ত এলাকাটি কুকি জঙ্গিদের লক্ষ্যবস্তু হচ্ছে। মৈরাং গ্রামে গোলাগুলির ঘটনা প্রায়শই ঘটে চলেছে। সহিংসতায় জর্জরিত মণিপুরেও জঙ্গি সংগঠনগুলো সক্রিয় হয়ে উঠেছে। এই হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্ষুব্ধ বাসিন্দারা অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি করেছে। এবং ওই অঞ্চলে নিরাপত্তা জোরদার করার দাবিতে সরব হয়েছেন। প্রতিবাদে মৈরাং পুলিশ স্টেশন অবরোধ করেছেন। পাশাপাশি আরও একটি ঘটনায়, মণিপুরের উখরুল জেলার লিতান এলাকায় নতুন করে সহিংসতার ছড়িয়েছে। যেখানে সশস্ত্র কুকি জঙ্গিরা সিকিফুং-লেইনগাংচিং তাংখুল নাগা-সহ একাধিক গ্রামকে লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে অভিযোগ। তবে গোলাগুলি শুরু হওয়ার আগেই গ্রামবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

যার ফলে, নতুন করে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ওই এলাকার একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মংকোট চেপু কুকি গ্রামগুলি থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া হচ্ছে যানবাহনের মাধ্যমে। এরপরেই নিকটবর্তী নাগা গ্রামগুলিতে গুলি ছোড়া হচ্ছে, যার ফলে গ্রামবাসীরা এখন আতঙ্কে রয়েছে। তবে দুই শিশুর হত্যাকাণ্ডকে কুকি জঙ্গিদের জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছে এলাকার একজন স্থানীয় বিধায়ক। তিনি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ঘটনাটি ঘটে রাত প্রায় ১টা ৫ মিনিটের দিকে, যখন এক মা ও তাঁর দুই নাবালক সন্তান বাড়িতে ঘুমিয়েছিল। দুজনেই মারা যায়। তাঁদের বয়স যথাক্রমে পাঁচ বছর ছিল। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তবে এই ঘটনাগুলি আবারও মণিপুরের ভঙ্গুর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। এই হামলায় সংবেদনশীল এলাকাগুলি তে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি যাতে আরও না বাড়ে, সেজন্য অভিযান আরও জোরদার করা হয়েছে।

জন্মাষ্টমীর বাড়িতে ৫ জিনিস আনুন, নয়তো গোপালের পুজো অসম্পূর্ণ

বর্ষায় চিন্তা বাড়াচ্ছে টাইফয়েড, শরীর সুস্থ রাখতে এড়িয়ে চলুন ৫ খাবার

গোপালের দোলনা কিভাবে সাজালে মাত্র ২৪ ঘণ্টায় চমকাবে ভাগ্য?

সাবধান! আয় অপেক্ষা ব্যয় বেশি হবে, অযথা তর্কে জড়াবেন না, বিদেশ ভ্রমণের সুযোগ

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের