রাজস্থানে দলিত তরুণীকে গণধর্ষণ-খুনে অভিযুক্ত দুই পুলিশ কনস্টেবল

অভিযুক্ত দুই পুলিশ কর্মীকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: রক্ষকই যখন ভক্ষক! মরুরাজ্যে এক তরুণীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে দুই উর্দিধারীর বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই দুই পুলিশ কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। যদিও তাদের গ্রেফতার করা হয়নি। রাজ্যের আইজি ওম প্রকাশ জানিয়েছেন, খুন হওয়া তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তদন্তে দোষী  প্রমাণিত হলে ওই দুই পুলিশ কর্মীকে গ্রেফতার করা হবে এবং চাকরি থেকে বরখাস্ত করা হবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল মঙ্গলবার বিকানের জেলার খাজুওয়ালায় এক ২০ বছরের দলিত তরুণীর মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, খাজুওয়ালা থানার দুই ওপুলিশ কনস্টেবল মনোজ ও ভগীরথ আরও এক ব্যক্তির সঙ্গে মিলে তরুণীকে জোর করে একটি বাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে খুন করেছে। দুই উর্দিধারীকে গ্রেফতার না করা পর্যন্ত মৃতের ময়নাতদন্তের ক্ষেত্রে সম্মতি দেওয়া হবে না বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়। ঘটনায় জড়িত পুলিশ কর্মী-সহ সবাইকে গ্রেফতারের দাবিতে ধর্নাও শুরু করা হয়।

জেলার পুলিশ সুপার তেজস্বিনী গৌতম জানিয়েছেন, মৃতের পরিবার যাতে ময়নাতদন্তের জন্য সম্মতি দেয় তার জন্য বোঝানোর চেষ্টা চলছে। খাজুওয়ালা থানায় তরুণীর খুনের ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ডি ধারায় মামলাও দায়ের করা হয়েছে। গণধর্ষণ ও খুনের মামলায় প্রধান অভিযুক্তের সঙ্গে মৃত তরুণীর যে যোগাযোগ ছিল, তা দু’জনের ফোনের কল রেকর্ডে স্পষ্ট।

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি