বিমান ফের অসভ্যতা, সেবিকাকে কুপ্রস্তাব, দুই বিদেশীকে ঘাড়ধাক্কা

দুই যাত্রীকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি, পানাজি: মাঝ আকাশে অব্যাহত অসভ্য় আচরণের ঘটনা। এবার প্রকাশ্যে এল আরও ভয়ঙ্কর ঘটনার কথা। উড়ানে বিমানসেবিকাকে কুৎসিত প্রস্তাব দিয়েছেন দুই বিদেশি। ন্যক্করজনক ঘটনাটি ঘটেছে Go First flight-য়ে, গত শুক্রবার। বিমানটি গোয়া থেকে মুম্বই যাচ্ছিল। রওনা দেয় গোয়ায় নবনির্মিত মনোহর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। প্রয়াত বিজেপি নেতা মনোহর পারিক্করের প্রতি শ্রদ্ধা জানাতেই তাঁর নামে বিমানবন্দরের নামকরণ করা হয়েছে। কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর কাছে বিমানসংস্থার তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, Go First flight-য়ে গোয়া থেকে মুম্বইগামী বিমানে দুই বিদেশী যাত্রীর মধ্যে একজন এক বিমান সেবিকাকে তাঁর কোলে বসার অনুরোধ করেন।বিমানসেবাকি বিষয়টি সঙ্গে সঙ্গে পাইলটের কানে তুললে পাইলট কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে যোগাযোগ করে। দুই বিদেশী যাত্রীকে বিমান থেকে নামিয়ে তারা গ্রেফতার করে। এরা কোন দেশের নাগরিক, কবে গোয়ায় এসেছিল, দুই যাত্রীর নাম কী, সে ব্যাপারে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর তরফ থেকে কিছুই বলা হয়নি। 

কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর তরফ থেকে এই ঘটনার খবর দিতে গিয়ে বলা হয়েছে, Go First flight-য়ের গোয়া-মুম্বইগামী বিমানে ভিনদেশের দুই যাত্রী বিমান সেবিকার সঙ্গে অভদ্র আচরণ করে। পাইলট দ্রুত খবর দিলে, বাহিনীর কর্তব্যরত জওয়ানরা ওই দুই যাত্রীকে বিমান থেকে নামিয়ে গ্রেফতার করে। বিমানের বাকি যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই এই পদক্ষেপ করা হয়েছে। 

আরও পড়ুন বিমানে এবার বেয়াদপি করলেই গ্রেফতার, জারি সার্কুলার

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝোলাল বিজেপি মহিলা মোর্চার কর্মীরা

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য