ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আরও দু’টি দেহ, সিকিমে টানেল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২

Share:

নিজস্ব প্রতিনিধি: সিকিমের নামচিতে ভয়াবহ সুড়ঙ্গ ধসে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। নতুন করে আরও দুজনের মৃতদের উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২। এখনও চলছে উদ্ধার অভিযান। বুধবার রাতে আসানসোল থেকে দুর্ঘটনাস্থলে পৌঁছেছে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের দ্বিতীয় উদ্ধারকারী দল। এনডিআরএফের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে তারা। 

সিকিমের মৃতদের মধ্যে বেশিভাগ পশ্চিমবঙ্গের বাসিন্দা। তাছাড়াও অসম, উত্তরাখণ্ড, সিকিম ও পাঞ্জাবের  বেশ কিছু শ্রমিক রয়েছেন। দুর্ঘটনার পর সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং (গোলে) উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সিকিম সরকার টানেল বিস্ফোরণে মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে । এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তিনি উদ্ধার অভিযানে বাংলা থেকে সাহায্যের কথাও জানান। খোঁজ নেন গোটা পরিস্থিতির।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে পরিস্থিতির খোঁজ নেন এবং কেন্দ্রের পক্ষ থেকে সবরকম সাহায্যের আশ্বাস দেন। 

আরও পড়ুন: অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ২৪ ঘন্টায় আরও ১০ জনের মৃত্যু 

 উল্লেখ্য, সোমবার (২০ জুলাই) দুপুরে নামচি জেলার সামারদুং এলাকায় NHPC-র তিস্তা স্টেজ-VI জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গে আচমকাই ধস নামে। তাতেই  সুড়ঙ্গের প্রবেশদ্বার সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।    ভিতরে আটকে পড়েন বহু শ্রমিক ও প্রকল্পের কর্মী। প্রশাসনের একটি সূত্র জানিয়েছে  সুড়ঙ্গের ভিতর জমে থাকা মিথেন গ্যাসে আচমকা বিস্ফোরণ ঘটলে ধস নামে সুড়ঙ্গের ভিতরে।  তাতেই এত মানুষের প্রাণহানি হয়। 

যন্তরমন্তরে ছাত্রীকে যৌন হেনস্থায় অভিযুক্ত অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনারকে দায়িত্ব থেকে অব্যাহতি

২১ জুলাইয়ের সভা ঘিরে কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে FIR, আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ

কলকাতা ঘোরানোর প্রলোভন দেখিয়ে কিশোরীকে বিক্রি, টানা এক মাস ধরে নারকীয় নির্যাতন!

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

যাত্রীসাথী ট্যাক্সি থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, হাওড়ায় বড় সাফল্য এসটিএফের

অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ২৪ ঘন্টায় আরও ১০ জনের মৃত্যু

মা’য়ের লিভ-ইন পার্টনারের চরম নির্যাতনে মৃত্যু ৭ বছরের শিশুর

চায়না ওপেন থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু

নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

কলকাতায় সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আরও দু’টি দেহ, সিকিমে টানেল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২

ইরানের উপর আমেরিকার আক্রমণের প্রতিশোধ! সৌদির দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা হুথিদের

টেরাকোটার কারুকাজে ইতিহাসের অনন্য সাক্ষী, ঘুরে আসুন মুর্শিদাবাদের চারবাংলা মন্দির