অসমে পিএফআই’এর দুই শীর্ষ নেতা গ্রেফতার

অসমের বরপেটা থেকে নিষিদ্ধ সংগঠনের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: অসমে (Assam) পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই) (Popular Front of India (PFI))-র দুই শীর্ষ নেতাকে গ্রেফতার করল পুলিশ। অসমের বরপেটা থেকে নিষিদ্ধ সংগঠনের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে। ধৃত দুজন যথাক্রমে অসম পিএফআই এর রাজ্য সভাপতি এবং রাজ্য সম্পাদক।

পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)-র অসম ইউনিটের রাজ্য সভাপতি আবু সামাদ আহমেদ (Abu Samad Ahmed)। রাজ্য সম্পাদক পদে দায়িত্বে সামলাচ্ছিলেন জাকির হুসেন (Zakir Hussain)। বেআইনি কাজে জড়িত থাকার অভিযোগে দুই শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

উল্লেখ্য গত ২৮ সেপ্টেম্বর কেন্দ্র সরকার পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)কে বেআইনি কাজে জড়িত থাকার অভিযোগে ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে। বেআইনি কাজে জড়িত থাকার অভিযোগে পিএফআই-এর একাধিক নেতা ও কর্মীকে গ্রেফতার করে তদন্তকারীরা। পিএফআই এর পাশাপাশি এর সহযোগী সংগঠনগুলিকেও পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পিএফআই (PFI) এর সহযোগী সংগঠন রিহ্যাব ইন্ডিয়া ফাউন্ডেশন (RIF), ক্যাম্পস ফ্রন্ট অফ ইন্ডিয়া (CFI), অল ইন্ডিয়া ইমাম কাউন্সিল (AIIC), ন্যাশনাল কনফেডরেশন অফ হিউম্যান রাইটস অর্গানাইজেশন (NCHRO), ন্যাশনাল ওম্যানস ফ্রন্ট (National Women’s Front), জুনিয়র ফ্রন্ট, এমপাওয়ার ইন্ডিয়া ফাউন্ডেশন, রিহ্যাব ফাউন্ডেশন কেরালাকেও বেআইনি ঘোষণা করা হয়।

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক